TMC-BJP: বিজেপি থেকে আসা নেতারা ফিরবেন বিজেপিতে, দাবি তৃণমূল নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের পরের দিক থেকেই বাংলায় বিজেপির হাওয়া বইতে শুরু করেছিল। সেই পালে হাওয়া লাগিয়ে একাধিক নেতারা দলে দলে বিজেপিতে যোগদান করেছিলেন। গত বিধান্সভা নির্বাচনের পর আবার একে একে তৃণমূলে দিকেই ঝুঁকেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। আবার অনেকে বলছেন দলে বেনোজল ঢুকছে। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য।

আরও পড়ুনঃ সৌরভকে বসাতে পারলে কোহলিকে কেন নয়? দ্রাবিড়কে আর কি বললেন বেঙ্কটেশ প্রসাদ

তাঁর কথায়, একুশের নির্বাচনের আগে যারা আপনাদের গ্রামে বিজেপির হয়ে ভোত চাইতে গিয়েছিলেন, তাঁরা কি এখনও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন? তাঁরা এখন তৃণমূলে যোগ দিতে ব্যস্ত। সকলেই বলবেন আমাদের ভুল হয়েছে তাই তৃণমূলে ফিরে এসেছি। আমি বলছি ২০২৪ এর নির্বাচনের আগে বিজেপি থেকে আসা নেতারা ফিরবেন বিজেপিতে। তাঁদের চিহ্নিত করতে হবে।

West Bengal: A day before TMC government's first anniversary, BJP slams  party

উল্লেখ্য, এমনিতেই বিজেপিতে ভাঙন ধরতে শুরু করেছে সারা রাজ্যজুড়েই। অনেক নেতারাই যোগদানের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একথা এখন তৃণমূলের নেতাদের কাছে আকছাড় শোনা যায়। জলপপ্না শুরু হয়েছে বীরভূমে অনুব্রতর ঘুম ওড়ানো বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকে নিয়েও। কারণ, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে গোঁসা করে এখন অন্তর্ধানে রয়েছে তিনি। তাঁর ঘনিষ্ঠ মহলের একাধিক নেতারাও দল ছাড়ছেন।

বিজেপি থেকে আসা নেতারা ফিরবেন বিজেপিতে, সাবধান বার্তা তৃণমূল নেতার 

বিজেপি থেকে আসা নেতারা ফিরবেন বিজেপিতে, সাবধান বার্তা তৃণমূল নেতার 
বিজেপি থেকে আসা নেতারা ফিরবেন বিজেপিতে, সাবধান বার্তা তৃণমূল নেতার 

কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর মনীরুল ইসলামের সঙ্গে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। প্রায় তিন বছর পর ফিরলেন নিজের দলেই। তবে কী তাঁর উদ্দেশ্যেই বার্তা দিলেন নানুরের ব্লক সভাপতি? জল্পনা তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন