নজরবন্দি ব্যুরোঃ ফের কৃষকদের বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করার আবেদন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্রসিংহ তোমর। এর পাশাপাশি তিনি সরকারের সঙ্গে মিলিত ভাবে কাজ করার আবেদনও জানাবেন বলে শোনা গিয়েছে। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে কৃষিমন্ত্রীর।
আরও পড়ুনঃ দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরতেই এবার প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড


এবিষয়ে বৃহস্পতিবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর লেখেন, “কৃষি আইন নিয়ে ছড়িয়ে পড়া ফেক নিউজ ও ভুল তথ্যে আপনারা বিশ্বাস করবেন না। নতুন কৃষি আইন পাশ হলে কোথাও মাণ্ডি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে না। আপনারা নতুন কৃষি আইন সম্পর্কে সত্যিটা জানুন।
বুঝতে চেষ্টা করুন কেন এই সংস্কার করা হয়েছে।“ এছাড়াও এদিন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা মনজিত সিংহ বলেছেন, ‘‘সরকার চাইছে কৃষকদের আন্দোলনকে শক্তিহীন করে দিতে। কিন্তু ফল হচ্ছে উল্টো। আন্দোলনের ১৫ দিন পরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লির আন্দোলনে কৃষকরা যোগদান করছেন।’’ কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।
তিনি টুইটারে লিখেছেন, “কৃষক আন্দোলন ভারতের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখার আন্দোলন। এই আন্দোলন প্রমাণ করে, কেন সাধারণ মানুষের মত নিয়ে তবেই আইন তৈরি করা উচিত। সরকার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারে না। সেই কারণেই দেশের গণতন্ত্রকে বাঁচাতে এই কৃষক আন্দোলনকে দেশের সাধারণ মানুষ এমন আন্তরিক









