ফেসবুক-ইনস্টাগ্রামে বন্ধুত্ব দিয়ে শুরু, পরে হোয়াট্সঅ্যাপে ঘনিষ্ঠতা। তদন্তকারীদের অভিযোগ, এই কৌশলেই ভারতীয় নৌসেনাকর্মীদের কাছ থেকে সংবেদনশীল তথ্য নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান-যোগ থাকা একটি চক্র।
বুদগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তৈবার কমান্ডার মহম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, চার সদস্যের লস্কর গোষ্ঠীর শেষ জীবিত সদস্য ছিল সে।
উধমপুরের সোহান এলাকায় রাতভর নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই সন্দেহভাজন জঙ্গি। উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। তাঁদের JeM-যোগ খতিয়ে দেখা হচ্ছে।
মাত্র এক মাসে পাঁচবার হুমকি চিঠির অভিযোগ। পিএম প্যাকেজে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের চাকরি ছাড়ার হুঁশিয়ারি এবং ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁসের অভিযোগ ঘিরে বাড়ছে উদ্বেগ।
কালীঘাট মন্দিরের নিরাপত্তায় বড় পদক্ষেপ। ১৩ সদস্যের এনএসজি দল মন্দির চত্বরে বিশেষ রেইকি শুরু করেছে। কলকাতা পুলিশ, এসটিএফ ও কমান্ডো ইউনিটও মহড়ায় অংশ নিয়েছে।
পাকিস্তানি নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে। ফোর্ট উইলিয়ামের ছবি-ভিডিয়ো ও সেনা-বিএসএফের গতিবিধি সংগ্রহের অভিযোগ। বাংলাদেশে পালানোর ছকও ছিল বলে দাবি তদন্তকারীদের।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক মহিলার মাধ্যমে হানিট্র্যাপে পড়ে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে। গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
দিল্লিতে বায়ুসেনার এক উইং কমান্ডার গ্রেফতার। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হানিট্র্যাপের মাধ্যমে তাঁর কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতানোর চেষ্টা করে পাকিস্তানি হ্যান্ডলাররা।
চিন ও পাকিস্তানকে নজরে রেখে ৫২ হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনার অনুমোদন দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। আসছে কামিকাজে ড্রোন, গাইডেড মিসাইল-সহ আধুনিক অস্ত্র।
সন্ত্রাস দমনে ভারতের নতুন নীতি ‘প্রহার’ চালু করল কেন্দ্র। জিরো টলারেন্স, ডিজিটাল গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক সহযোগিতায় জঙ্গি দমনে জোর দিল স্বরাষ্ট্রমন্ত্রক।