National Security

National Security

সমাজমাধ্যমে বন্ধুত্ব, তার পর হোয়াট্‌সঅ্যাপে ঘনিষ্ঠতা! পাক গোয়েন্দাদের ফাঁদে কী ভাবে নৌসেনাকর্মীরা?

ফেসবুক-ইনস্টাগ্রামে বন্ধুত্ব দিয়ে শুরু, পরে হোয়াট্‌সঅ্যাপে ঘনিষ্ঠতা। তদন্তকারীদের অভিযোগ, এই কৌশলেই ভারতীয় নৌসেনাকর্মীদের কাছ থেকে সংবেদনশীল তথ্য নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান-যোগ থাকা একটি চক্র।

পাকিস্তানি মহিলার সাথে বন্ধুত্ব, দেশের নিরাপত্তা তথ্য পাচার, গ্রেফতার বাঙালি নৌসেনা কর্মী

পাকিস্তানি মহিলা গোয়েন্দা এজেন্টের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের অভিযোগ। কোয়েম্বাটোরে ম্যানেজমেন্ট কোর্স চলাকালীন গ্রেফতার বাঙালি নৌসেনা কর্মী।

বুদগামে খতম লস্কর কমান্ডার ‘ফৌজি মুসা’, বড় সাফল্য সেনার

বুদগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তৈবার কমান্ডার মহম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, চার সদস্যের লস্কর গোষ্ঠীর শেষ জীবিত সদস্য ছিল সে।

উধমপুরে রাতভর এনকাউন্টার, খতম ২ সন্দেহভাজন জঙ্গি! উদ্ধার অস্ত্র-গুলি, জোরদার তল্লাশি

উধমপুরের সোহান এলাকায় রাতভর নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই সন্দেহভাজন জঙ্গি। উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। তাঁদের JeM-যোগ খতিয়ে দেখা হচ্ছে।

‘চাকরি ছাড়ুন, নইলে মরতে হবে’, লস্করের হুমকিতে ফের আতঙ্কে ৭০০০ কাশ্মীরি পণ্ডিত

মাত্র এক মাসে পাঁচবার হুমকি চিঠির অভিযোগ। পিএম প্যাকেজে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের চাকরি ছাড়ার হুঁশিয়ারি এবং ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁসের অভিযোগ ঘিরে বাড়ছে উদ্বেগ।

পর্ন সাইট থেকে এনক্রিপ্টেড অ্যাপ, কাশ্মীরের তরুণদের টার্গেট করতে পাক জঙ্গিদের নয়া কৌশল

WhatsApp-Facebook-এর নজরদারি এড়াতে নতুন ডিজিটাল মাধ্যমে তরুণদের টার্গেট করছে পাকিস্তানভিত্তিক জঙ্গি নেটওয়ার্ক, দাবি নিরাপত্তা আধিকারিকদের। নজরে পর্ন সাইট, গেমিং অ্যাপ ও এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম।

‘দেশটা ধর্মশালা নয়’, অনুপ্রবেশমুক্ত ভারতের লক্ষ্যে ১৫-২০ বছরের নিরাপত্তা পরিকল্পনা অমিত শাহের

নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে অনুপ্রবেশমুক্ত ভারতের লক্ষ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ।

কালীঘাট মন্দিরে এনএসজি-র বিশেষ মহড়া, জঙ্গি হামলা রুখতে বাড়ল নিরাপত্তা

কালীঘাট মন্দিরের নিরাপত্তায় বড় পদক্ষেপ। ১৩ সদস্যের এনএসজি দল মন্দির চত্বরে বিশেষ রেইকি শুরু করেছে। কলকাতা পুলিশ, এসটিএফ ও কমান্ডো ইউনিটও মহড়ায় অংশ নিয়েছে।

‘চিকেনস নেক’ সুরক্ষায় বড় পদক্ষেপ, ১৮৯ কোটির প্রকল্পে শিলান্যাস অমিত শাহের

‘চিকেনস নেক’-এর নিরাপত্তা জোরদারে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড ও নতুন পরিকাঠামোর কথা জানালেন অমিত শাহ। রানিডাঙায় ১৮৯ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রানা রউফের পরই কোচবিহারে ৩ পাক গুপ্তচর গ্রেপ্তার, বাংলায় ISI-র জাল কত দূর?

রানা রউফের গ্রেপ্তারির পরই কোচবিহারে বেঙ্গল এসটিএফের জালে আরও তিনজন। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ ঘিরে তদন্তে নতুন মোড়।

‘ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তানকে কড়া বার্তা ডোভালের

অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলে পাকিস্তানকে কড়া বার্তা অজিত ডোভালের। ভারতের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে না দেখার সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

ফোর্ট উইলিয়ামের ছবি-ভিডিয়ো সংগ্রহের অভিযোগ, পাক নাগরিক রানা রউফকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানি নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে। ফোর্ট উইলিয়ামের ছবি-ভিডিয়ো ও সেনা-বিএসএফের গতিবিধি সংগ্রহের অভিযোগ। বাংলাদেশে পালানোর ছকও ছিল বলে দাবি তদন্তকারীদের।

হাবড়ায় পাক নাগরিক গ্রেফতার, কলকাতাতেও পাকড়াও এক! ISI-যোগের সন্দেহে তদন্তে চাঞ্চল্য

স্বাধীনতা দিবসের আগে হাবড়া ও কলকাতায় জোড়া গ্রেফতারি। আইএসআই-যোগের সন্দেহে পাক নাগরিক ওয়াহাব আলম ও তাঁর সহযোগী মহম্মদ ইজাজকে গ্রেফতার করেছে STF।

অরুণাচল নিয়ে দিল্লি নীরব কেন? চিনা অনুপ্রবেশের অভিযোগে আতঙ্কিত সীমান্তবাসী, উঠছে প্রশ্ন

অরুণাচলের টাকসিং এলাকায় চিনা অনুপ্রবেশের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ। স্থানীয় সংগঠনের দাবি ও সামাজিক মাধ্যমের ভিডিওর মধ্যেই ভারতীয় সেনা অভিযোগ ভিত্তিহীন বলেছে। প্রশ্ন উঠছে, সীমান্তবাসীর আশঙ্কার জবাব দেবে কে?

হানিট্র্যাপে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানের হাতে গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক মহিলার মাধ্যমে হানিট্র্যাপে পড়ে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে। গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

যৌনতার ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানি হ্যান্ডলারকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার

দিল্লিতে বায়ুসেনার এক উইং কমান্ডার গ্রেফতার। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হানিট্র্যাপের মাধ্যমে তাঁর কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতানোর চেষ্টা করে পাকিস্তানি হ্যান্ডলাররা।

নতুন সরকার গঠনের পর হামিমের কাছে বিশেষ নজরদারির নির্দেশ আসে, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

হামিম মণ্ডল মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। রাজনৈতিক নেতাদের উপর নজরদারি, ‘ডেড ড্রপ’ পদ্ধতি এবং স্লিপার সেল নিয়ে তদন্তে চাঞ্চল্য।

কামিকাজে ড্রোন থেকে গাইডেড মিসাইল, চিন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে ৫২ হাজার কোটির সমরাস্ত্র কিনছে ভারত!

চিন ও পাকিস্তানকে নজরে রেখে ৫২ হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনার অনুমোদন দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। আসছে কামিকাজে ড্রোন, গাইডেড মিসাইল-সহ আধুনিক অস্ত্র।

বিজয় ‘ডন’ গ্রেপ্তার হতেই ফাঁস জঙ্গি চক্র! দিল্লি-মুম্বই-সহ ৫ শহরে হামলার ছকের অভিযোগ

বিজয় ‘ডন’ গ্রেপ্তারের পর ফাঁস সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্ক। দিল্লি পুলিশ আট সন্দেহভাজনকে গ্রেপ্তার করে দেশের একাধিক শহরে হামলার অভিযোগ খতিয়ে দেখছে।

দিল্লি-সহ দেশের মন্দিরে হামলার ছক? লস্করকে ঘিরে চাঞ্চল্য, বাড়ানো হল নিরাপত্তা নজরদারি

দিল্লি-সহ দেশের বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে হামলার ছক নিয়ে চাঞ্চল্য। লস্কর জঙ্গিদের সম্ভাব্য পরিকল্পনা ঘিরে সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি।

পহেলগাম থেকে ‘অপারেশন সিঁদুর’, বাস্তব ঘটনার ওপর ভর করে নতুন ছবির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর

পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে নতুন ছবি ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই ছবিকে ঘিরে বাড়ছে কৌতূহল

সন্ত্রাস দমনে ভারতের নতুন অস্ত্র ‘প্রহার’! জিরো টলারেন্স নীতিতে জঙ্গিদের বিরুদ্ধে কড়া বার্তা দিল কেন্দ্র

সন্ত্রাস দমনে ভারতের নতুন নীতি ‘প্রহার’ চালু করল কেন্দ্র। জিরো টলারেন্স, ডিজিটাল গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক সহযোগিতায় জঙ্গি দমনে জোর দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

আটকানো গেল বড় বিপদ! আন্তঃরাজ্য জঙ্গি চক্র ভাঙল স্পেশাল সেল, তামিলনাড়ু-বঙ্গ থেকে গ্রেফতার ৮ সন্দেহভাজন

দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে ভাঙল জঙ্গি মডিউল। আইএসআই ও বাংলাদেশি যোগের সন্দেহে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ৮ জন।

মহাকাশে নয়া চোখ ভারতের! বেসরকারি সংস্থার হাত ধরে শত্রু দেশের স্যাটেলাইটেও ‘উঁকি’ দেওয়ার ক্ষমতা

ইসরোর পাশাপাশি বেসরকারি সংস্থার যুগান্তকারী সাফল্য। আজিস্তার দাবি, কক্ষপথ থেকেই শত্রু দেশের স্যাটেলাইটে নজরদারির ক্ষমতা পেল ভারত।

অপারেশন সিঁদুরের পর ১ লক্ষ কোটিরও বেশি বৃদ্ধি, প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ৭.৮৫ লক্ষ কোটি টাকা

কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ১ লক্ষ কোটির বেশি বৃদ্ধি। ৭.৮৫ লক্ষ কোটি বরাদ্দে আধুনিকীকরণ ও দেশীয় অস্ত্র উৎপাদনে জোর দিল কেন্দ্র।