Calcutta High Court

Calcutta High Court

কলকাতায় বেআইনি বহুতলের আড়ালে কোটি কোটি কালো টাকা? CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের

কলকাতার বেআইনি বহুতল নির্মাণের নেপথ্যে কোটি কোটি টাকার কালো লেনদেনের অভিযোগ। রাজাবাজার-সহ একাধিক এলাকার অন্তত ৫০টি নির্মাণ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের।

মমতার সভায় অনুমতির কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ রাজ্যের!

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাহেশের সভায় সিঙ্গল বেঞ্চের অনুমতির কয়েক ঘণ্টার মধ্যেই ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। ব্যক্তিগত জমিতে রাজনৈতিক সভার অনুমতি নিয়ে উঠেছে প্রশ্ন।

হুগলিতে মমতার সভায় হাই কোর্টের অনুমতি, তবে মিছিল নয়! সময়-জমায়েতেও কড়া শর্ত

হুগলির মাহেশে ১১ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মিছিল নিষিদ্ধ। ২ হাজার জমায়েত, সময়সীমা ও বক্তব্যে একাধিক শর্ত।

কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতি, ৪৫তম CJ হিসেবে শপথ রবীন্দ্র ঘুগের

দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট। ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।

মোদীর ছবি-সহ পোস্টার বিতর্কে শ্রীলেখাকে স্বস্তি, ২৪ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

মোদীর ছবি-সহ পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ১৬টি এফআইআর। আপাতত স্বস্তি দিয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা কলকাতা হাই কোর্টের।

মিড-ডে মিল বিতর্কে হাই কোর্টে ইসকনের বিস্ফোরক সাফাই, ‘খাবার দিচ্ছে অন্নমিত্র, আমরা নই’

কলকাতা হাই কোর্টে মিড-ডে মিল মামলায় ইসকনের দাবি, KMC এলাকার স্কুলে PM POSHAN-এর খাবার সরবরাহের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। দায়িত্বে অন্নমিত্র ফাউন্ডেশন।

‘তালিকা মেনেই মামলার শুনানি’, ধর্ষণ মামলায় আরও বিপাকে অভিষেক পোড়েল, হাইকোর্টে বড় ধাক্কা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটারকে নিয়ে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন। সেই আর্জি খারিজ করে আদালত জানাল, জামিনের আবেদন করতে হবে এবং তালিকা মেনেই হবে শুনানি।

SSC-র ৩৬ হাজার নিয়োগে ফের জট! OBC ‘এডিট’ অপশনে বদলের দাবি, সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি

SSC-র ৩৬ হাজার শিক্ষক নিয়োগে OBC সংরক্ষণ নিয়ে নতুন মামলা। OBC-A থেকে বাদ পড়া EWS-যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে ‘Edit’ অপশনে পরিবর্তনের দাবি উঠেছে। সোমবার হাইকোর্টে শুনানি।

আরজি কর ধর্ষণ-খুনের দ্বিতীয় দফার তদন্তে সময়সীমা, ৩ সপ্তাহেই কাজ শেষের নির্দেশ হাই কোর্টের

আরজি কর মামলার দ্বিতীয় দফার তদন্ত দ্রুত শেষ করতে সিবিআইকে তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাই কোর্ট। ৫৪টি বিষয়ের মধ্যে ১৬টি খতিয়ে দেখেছে তদন্তকারী দল।

মেয়ো রোডে কাউকেই অনুমতি নয়! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে দুই শিবিরকে বিকল্প দিল হাই কোর্ট

২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে সভার অনুমতি পেল না কোনও তৃণমূল শিবিরই। কালীঘাট ও ঋতব্রতপন্থীদের জন্য বিকল্প জায়গা ও একাধিক শর্ত দিল হাই কোর্ট।

মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে টানাপোড়েন, অনুমতির দাবিতে হাই কোর্টে দুই তৃণমূল

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েন। ২৮ অগস্ট মেয়ো রোডে অনুষ্ঠান করার অনুমতি চেয়ে হাই কোর্টে দুই পক্ষই। মঙ্গলবার শুনানি।

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্টে স্বস্তি অভিষেকের

কেওয়াইসি আপডেট না থাকায় ফ্রিজ হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করেছে ব্যাঙ্ক। ডেবিট ও ক্রেডিট কার্ডও সক্রিয়। শুনানিতে ব্যাঙ্ককে সতর্ক করল হাই কোর্ট।

শিক্ষকদের বকেয়া ডিএ কবে? রাজ্যের কাছে সময়সীমা চাইল কলকাতা হাই কোর্ট

সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। ১৭ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে হবে।

জনগণনার ডিউটি করলে ‘অন ডিউটি’ শিক্ষকরা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য বড় স্বস্তি। কলকাতা হাইকোর্ট জানাল, এই ডিউটি ‘অন ডিউটি’ হিসেবে গণ্য হবে। স্কুলের পঠনপাঠনও যাতে ব্যাহত না হয়, দিতে হবে গুরুত্ব।

আশার আলো রোজভ্যালি আমানতকারীদের! এক বছরের মধ্যে টাকা ফেরাতে হাই কোর্টে বড় প্রস্তাব শুভেন্দু সরকারের

১২ বছর ধরে রোজভ্যালির টাকা ফেরতের অপেক্ষায় আমানতকারীরা। ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি এক বছরের মধ্যে বিক্রি করে আদালতের নজরদারিতে টাকা ফেরানোর প্রস্তাব রাজ্যের।

মসজিদের মাইক খোলার মামলা খারিজ হাই কোর্টে, খুশি শুভেন্দু; ফিরতে পারে লাউডস্পিকার

মসজিদের লাউডস্পিকার খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। রায়ের পর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, মাইক ফেরানো নিয়ে বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা পিছল, বৃহস্পতিবার রিপোর্ট চাইল হাই কোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছেন বিচারপতি কৃষ্ণা রাও।

আপাতত দু’মাস ঋতব্রতই বিরোধী দলনেতা, শোভনদেবের মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিরোধী দলনেতা পদ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলায় আপাতত স্থিতাবস্থা কলকাতা হাইকোর্টে। আগামী দু’মাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই পদে থাকবেন।

জনগণনায় শিক্ষক নিয়োগ নিয়ে ফের প্রশ্ন তুলল হাই কোর্ট, রাজ্যের সঙ্গে আলোচনা করেই কি সিদ্ধান্ত?

জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে ফের কলকাতা হাই কোর্টের অসন্তোষ। কেন্দ্র-রাজ্য আলোচনা, স্কুলের সময় এবং বিকল্প কর্মী নিয়োগ নিয়ে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একাধিক প্রশ্ন।

১.৬৯ কোটি কাস্ট সার্টিফিকেট যাচাইয়ে স্থগিতাদেশ, রাজ্যের বিজ্ঞপ্তিতে বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের

২০১১ সাল থেকে ইস্যু হওয়া প্রায় ১.৬৯ কোটি SC, ST ও OBC সার্টিফিকেট পুনর্যাচাইয়ের রাজ্য সরকারের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।

পুরনিয়োগ মামলায় সুজিত বসুর জামিনের শুনানি শেষ, রায় স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট

পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর জামিনের শুনানি শেষ। তদন্ত শেষ হয়ে যাওয়ার পরও জেলে রাখা অনৈতিক বলে দাবি করলেন অভিষেক মনু সিঙ্ঘভি। রায় স্থগিত হাই কোর্টের।

সই জাল মামলায় আপাতত স্বস্তি অভিষেকের! ‘মিটিংয়ে থাকলেই কি জাল সইয়ের নির্দেশ?’ প্রশ্ন হাই কোর্টের

সই জাল মামলায় আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে আদালত জানতে চাইল, বৈঠকে অংশ নেওয়া মানেই কি জাল সইয়ের নির্দেশ দেওয়া?

TMCP-র প্রতিষ্ঠা দিবসেও অনুমতির জট! মেয়ো রোডে সভা চেয়ে হাই কোর্টে কালীঘাট শিবির

২১ জুলাইয়ের পর ফের কর্মসূচি নিয়ে আদালতে তৃণমূল। ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে সভার অনুমতি চেয়ে হাই কোর্টে কালীঘাটপন্থী শিবির।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশে চিকিৎসার জন্য টাকা নেই, হাইকোর্টে অভিষেক

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে আর্থিক সমস্যার অভিযোগ, BNSS ১০৭ ধারা নিয়েও প্রশ্ন আইনজীবীর।

বিচারপতি চন্দ মামলা ছাড়তেই ফের হাই কোর্টে টুলু, গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ নতুন বেঞ্চে

গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাই কোর্টে টুলু মণ্ডল। বিচারপতি কৌশিক চন্দ মামলা ছাড়ার পর শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন। সামনে রেড কর্নার নোটিস, আদালতে হাজিরার নির্দেশও।