নজরবন্দি ব্যুরোঃ বিপ্লব গড়ে অভিষেকের ঐতিহাসিক পদযাত্রা, এবার সার্বিক ভাবে বিজেপির আক্রমনের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিজেপির আক্রমণের কথা বারবার বলে এসেছে তৃণমূল কংগ্রেস। এ রাজ্য থেকে যখনই নেতা নেত্রীরা বিপ্লব গড়ে গিয়ে প্রচার করেছে, তখনই নানা ভাবে আক্রমণের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
আর পড়ুনঃ দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, বিরাট মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম!


এদিকে জ্বলছে ত্রিপুরা। গত কয়েকদিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে চিপিআইএম বনাম বিজেপির। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলা থেকে সিপিআইএমের পার্টি অফিস, গাড়ি জ্বালিয়ে দেওয়া কিছুই বাদ রাখেনি বিজেপি। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও। পালটা দিয়েছে সিপিআইএমও। কার্যত দৌড় করিয়ে মাটিটে ফেলে পিটিয়েছে বিজেপির হামলাকারীদের। আর আজ বিরাট বিরাট মিছিলে তাঁরা বুঝিয়েছে ক্ষমতায় না থাকলেও শক্তিহীন তারা নয়।
বিপ্লব গড়ে অভিষেকের ঐতিহাসিক পদযাত্রা

এদিকে সংবাদমাধ্যম এবং বিরোধী শক্তির অপর আক্রমনের ঘটনায় মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও। পাশে থাকার বার্তা দিয়ে বিপ্লব দেব কে তুলোধনা করেছেন তিনি। আর এবার হবে বিপ্লব গড়ে অভিষেকের ঐতিহাসিক পদযাত্রা। আগস্ট ১৫ই সেপ্টেম্বর বেলা ২টোর সময় আগরতলায় জমায়েত করে হবে এই পদযাত্রা। সর্বাগ্রে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়।


প্রসঙ্গত, আজ ত্রিপুরা জুড়ে শক্তি প্রদর্শন করল সিপিআইএম। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল বের হয়। আর মিছিলের বহর দেখে কিছুটা চিন্তিত বিজেপি শিবিরও। ক্ষমতা হারানোর পর এত বড় বড় মিছিল সিপিআইএম আগে কখনও করেনি। মিছিলে শুধু পার্টি কর্মী নন। দলে দলে পা মেলান সাধারণ মানুষ। এই মিছিল যে বামেদের অক্সিজেন যোগাল তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।







