দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, বিরাট মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়,  আক্রমন অব্যাহত বিজেপির। ৩ দিন আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর কনভয়ে হামলা চালিয়েছিল বিজেপি। লাঠি, বাঁশ নিয়ে হামলা হয় কনভয়ের গাড়ির ওপর। ত্রিপুরায় হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামের খোদ মানিক সরকার। পিছিয়ে না গিয়ে সম্মুখ প্রতিরোধ গড়ে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যান সিপিএম কর্মীরা। 

আরও পড়ুনঃ এভাবে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায়না, দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টে ডিলাররা!

২ দিন আগে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর মিছিল-সমাবেশ ছিল ১৪ দফা কাজের দাবিতে। কিন্তু বাম সংগঠনের জমায়েতের খবর পেয়ে পাল্টা জমায়েত করে বিজেপি। বিজেপি কর্মীরা সিপিআইএমের স্থানীয় পার্টি অফিসের দোরগোরায় উত্তেজনা মূলক কথা বলতে থাকেন। এদিকে উদয়পুরের সেই পার্টি অফিস তখন ভর্তি বাম ছাত্র-যুবদের ভিড়ে।

 

প্রথম দিকে প্ররচনায় পা না দিলেও একসময় ধৈর্য্য হারান সিপিআইএমের যুবরা। নেতাদের নিষেধাজ্ঞা উড়িয়ে তেড়ে যান বিজেপি কর্মীদের দিকে। বিজেপি নেতা কর্মীরা ইট পাটকেল ছোঁড়েন বাম যুবদের লক্ষ্য করে, একজনের মাথা ফেটে যায়। ব্যাস… আর যায় কোথায়। তারপরেই কার্যত দৌড় করিয়ে-রাস্তায় ফেলে BJP পেটাল CPIM। রনে ভঙ্গ দিয়ে পালায় বিপ্লব বাহিনী। এই ঘটনায় যথেষ্ট ব্যাকফুটে চলে যায় ত্রিপুরা বিজেপি।

কিন্তু ঘটনার ২৪ ঘন্টা গড়াতে না গড়াতেই আবার হিংসা। দেশের মন্ত্রী তথা ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিকের নেতৃত্বে আজ মিছিল করছিল বিজেপি। সেই মিছিল সোজা পৌঁছে যায় কাটালিয়ায় অবস্থিত সিপিআইএম লোকাল কমিটির পার্টি অফিসে। যে অফিস গত আড়াই বছর সন্ত্রাসের কারনে খুলতেই পারেনি সিপিআইএম। সেই তালাবন্ধ অফিসেই ভাংচুর চালায় বিজেপি কর্মীরা। পার্টি অফিসের সামনে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় ৩ টি পার্টি অফিসে আগুন লাগানো হয়। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও।

দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, বিরাট মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম!

দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, বিরাট মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম!

লাগাতার আক্রমনে দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, তারই পরিপ্রেক্ষিতে আজ ত্রিপুরা জুড়ে শক্তি প্রদর্শন করল সিপিআইএম। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল বের হয়। আর মিছিলের বহর দেখে কিছুটা চিন্তিত বিজেপি শিবিরও। ক্ষমতা হারানোর পর এত বড় বড় মিছিল সিপিআইএম আগে কখনও করেনি। মিছিলে শুধু পার্টি কর্মী নন। দলে দলে পা মেলান সাধারণ মানুষ। এই মিছিল যে বামেদের অক্সিজেন যোগাল তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন