নজরবন্দি ব্যুরো: আচমকা অসুস্থ হয়ে চলতি মাসের শুরুতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি। অবশেষে ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক (Madan Mitra ddischarged from SSKM)। এদিন বাড়ি ফেরার পথে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। এখন কেমন আছেন তিনি?



আরও পড়ুন: ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, লোকসভায় অর্জুন কে টিকিট দেবেনা তৃণমূল!
মঙ্গলবার দুপুরে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ছাড়া পেলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। শারীরিক দুর্বলতা রয়েছে। চিকিৎসক সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে তবে বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে মদন মিত্রকে। এদিন হাসপাতাল থেকে বাইরে এসে ক্ষীণ স্বরে তৃণমূল বিধায়ক (TMC MLA) বলেন, ‘ভালো নেই।’ আগামী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে বিধায়ককে। মেনে চলতে হবে ডায়েট। ঠাণ্ডা লাগানো যাবে না। বাড়িতে অত্যন্ত সাবধানে থাকতে হবে।



গত ৪ ডিসেম্বর তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। এসএসকেএমে শারীরিক পরীক্ষা করা হলে নিউমোনিয়া ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বারে বারে অজ্ঞান হয়ে পড়ছিলেন বিধায়ক। স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে। সেখানে থাকাকালীন খিঁচুনি শুরু হয়। এই খিঁচুনির কারণেই পড়ে গিয়ে বা কাঁধে চোট পান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাড় ভেঙে যায় তাঁর। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
২২ দিন পর SSKM থেকে ছাড়া পেলেন Madan Mitra, বাড়ি ফেরার আগে কী বললেন বিধায়ক?

মদন মিত্রর চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। গত ১৩ তারিখ তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে জানানো হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। এরপর কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার হুইলচেয়ারে শাল মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসেন মদন। তাঁকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুগামীরা







