Lok Sabha Election 2024: ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, লোকসভায় অর্জুন কে টিকিট দেবেনা তৃণমূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অর্ক সানাঃ অবাঙালি অধ্যুষিত উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাম আমলে দাপট দেখাতেন সিপিআইএম নেতা তড়িৎ তোপদারের। পরে তৃণমূলের জন্মের পর বামদুর্গে ফাটল ধরাতে শুরু করে নজরে আসেন অর্জুন সিং। যদিও ভাটপাড়ার বিধায়ক হিসেবেই পরিচিত ছিলেন অর্জুন। ২০০১-২০১৯ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। এদিকে তৃনমূলের টিকিটে লোকসভায় গিয়েছিলেন দিনেশ ত্রিবেদী। ২০০৯-২০১৯ পর্যন্ত শিল্পাঞ্চলের সাংসদ ছিলেন তিনি। তবে বহু বছর ধরেই শিল্পাঞ্চলে তৃণমূল ও অর্জুন সিং ছিল একে অপরের পরিপূরক।

আরও পড়ুনঃ প্রাণিজ সম্পদে বাংলায় নতুন বিপ্লব, মাছ,মাংস ও ডিম উৎপাদনে এখন স্বনির্ভর বঙ্গ

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দোপাধ্যায় এবং তৃনমূলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে অর্জুন যোগ দেন বিজেপিতে। টিকিট পান ব্যারাকপুর থেকে এবং সাংসদ নির্বাচিত হন তৃনমূলের দিনেশ কে পরাজিত করেই। কিন্তু ২০২২ সালের মে মাসে তৃনমূলে ফিরে আসেন তিনি। এবার আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন। প্রশ্ন হল তৃণমূল কি টিকিট দেবে শিল্পাঞ্চলের এই দাপুটে নেতাকে?

শিল্পাঞ্চলে এখন অর্জুনের দাপট অনেকটাই কমেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এবং তার পরবর্তী কিছু সময়ে বিজেপিতে থাকা অবস্থায় অর্জুন সিং আর বর্তমান অর্জুন সিংয়ের ক্ষমতায় এই মুহূর্তে জমিন আসমানের ফারাক। মাত্র বছর দুয়েকের ব্যবধানে বিজেপি ছেড়ে যে আশায় তিনি তৃণমূলে ফিরেছিলেন, সেই আশা কার্যত বিলীন হওয়ার পথে। ২০২১ বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত তাঁকে বাদ দিয়েই আবর্তিত হচ্ছে ব্যারাকপুরের রাজনীতি।

বাহুবলী অর্জুনের রাশ আলগা শিল্পাঞ্চলে, ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী!
বাহুবলী অর্জুনের রাশ আলগা শিল্পাঞ্চলে, ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী!

তৃনমূলে ফিরে বিজেপির ক্ষমতা হারিয়েছেন অর্জুন, পুরোনো দলের সাথে গদ্দারির কারনে এখন দলেও কোনঠাসা। যারা তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ফিরে এসেছেন তাদের অভিষেক বন্দোপাধ্যায় দলে জায়গা দিয়েছেন ঠিকই কিন্তু একপ্রকার নিষ্ক্রিয় করে দিয়েছেন এই সব নেতাদের। যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রাজীব বন্দোপাধ্যায়, সব্যসাচী চক্তবর্তী এবং অবশ্যই অর্জুন সিং। 

লোকসভায় অর্জুন কে টিকিট দেবেনা তৃণমূল! ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

বাহুবলী অর্জুনের রাশ আলগা শিল্পাঞ্চলে, ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী!
ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের পিঠে ছুরি মেরে অর্জুনের বিজেপিতে যোগদানের বিষয়টি ভালো ভাবে নেয়নি শিল্পাঞ্চলের মানুষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের সাংসদ এলাকার সাতটি বিধানসভা আসনের মধ্যে কেবল নিজের প্রাক্তন আসন, ভাটপাড়ায় পুত্র পবন সিং ছাড়া বিজেপির কোনও প্রার্থীকেই জেতাতে পারেননি তিনি।

বাহুবলী অর্জুনের রাশ আলগা শিল্পাঞ্চলে, ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী!
ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, লোকসভায় অর্জুন কে টিকিট দেবেনা তৃণমূল!

সূত্র বলছে, প্রায় ১০০ টি মামলা মাথার উপর ঝুলে থাকা অবস্থায় অর্জুন এই মুহুর্তে দলবদল কর বিজেপি-তে যাওয়ার কথা ভাবতেই পারছেন না। বিজেপিও ‘গদ্দার’ তকমা পাওয়া অর্জুন কে দলে ফেরানোর কথাও এই মুহুর্তে চিন্তা করছে না। আর অন্যদিকে তৃণমূল যে ব্যারাকপুর কেন্দ্রে তাকে টিকিট দেবেনা সেটাও একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হচ্ছেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। এখন শুধুমাত্র অভিষেক বা মমতা বন্দোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত