TMC: উপনির্বাচনে তৃণমূলের প্রচার তালিকা প্রকাশ্যে, দেব-মিমিদের উপরই ভরসা শাসক দলের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসেই ফের রাজ্যে উপনির্বাচন। ধূপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যুতে আসন খালি পড়ে রয়েছে। এই কেন্দ্রেই হবে উপনির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বিজেপি ইতিমধ্যেই প্রচার তালিকা প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশ্যে এল শাসক দল তৃণমূলের প্রচার তালিকা। একটি কেন্দ্রে ভোট হলেও বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ঘাসফুল শিবির, একথা প্রচার তালিকায় স্পষ্ট। দলের সুপ্রিমো থেকে শুরু করে এক ঝাঁক তারকার নাম রয়েছে এখানে।

আরও পড়ুন: দলের একনিষ্ঠ সৈনিকই নাকি এখন অভিমানী! দিলীপের ‘মান’ ভাঙল শাহী-সাক্ষাতে?

জানা গিয়েছে, তৃণমূলের প্রচার তালিকায় ৩৭ জনের নাম রয়েছে। প্রথমেই রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্তদের নাম রয়েছে। এছাড়াও আসন্ন উপনির্বাচনের প্রচারে দলের তারকা-রাজনীতিকদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অদিতি মুন্সি, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের নাম রয়েছে।

উপনির্বাচনে তৃণমূলের প্রচার তালিকা প্রকাশ্যে, দেব-মিমিদের উপরই ভরসা শাসক দলের!

এছাড়াও প্রচার তালিকায় নাম রয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আইটিসেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা সহ একাধিকের। গত লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গকে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে তৃণমূল। আসন্ন উপনির্বাচন একটি কেন্দ্রে হলেও মাটি শক্ত করতে সমস্ত প্রস্তুতি করছে শাসক দল। তাই প্রচার তালিকায় বেশ জোর দিচ্ছে তৃণমূল।

উপনির্বাচনে তৃণমূলের প্রচার তালিকা প্রকাশ্যে, দেব-মিমিদের উপরই ভরসা শাসক দলের!

উল্লেখ্য, গত জুলাই মাসে প্রয়াত হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর প্রয়াণে খালি হওয়া আসনেই ভোট হবে। বিজেপির প্রচার তালিকাতেও বড় চমক দেখা গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে তারকা-নেতা মিঠুন চক্রবর্তীরও। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে প্রচার তালিকায় নাম রয়েছে সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের।

উপনির্বাচনে তৃণমূলের প্রচার তালিকা প্রকাশ্যে, দেব-মিমিদের উপরই ভরসা শাসক দলের!

উপনির্বাচনে তৃণমূলের প্রচার তালিকা প্রকাশ্যে, দেব-মিমিদের উপরই ভরসা শাসক দলের!
উপনির্বাচনে তৃণমূলের প্রচার তালিকা প্রকাশ্যে, দেব-মিমিদের উপরই ভরসা শাসক দলের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত