ভাঙনের মুখে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে, সেই মুহূর্তে ছেলের পোস্ট ‘বড় খবর আসছে’!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভাঙনের মুখে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে, সেই মুহূর্তে ছেলের পোস্ট ‘বড় খবর আসছে’! অভিনেত্রী শ্রাবন্তীর জীবনে এসেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষ। প্রথমে রাজিব, তারপর কিষন, তারপর রোশন। কেউই হননি দীর্ঘস্থায়ী। তবে রাজিব ও শ্রাবন্তীর ছেলে ঝিনুক তথা অভিমুন্য চট্টোপাধ্যায় সবসময়ই প্রিয়তম জায়গায় রয়েছে শ্রাবন্তীর জীবনে। শ্রাবন্তী তার ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি শেয়ার করেছেন।

আরও পড়ুনঃপ্রায় ৮ মাস পর আবারও গড়াচ্ছে রেলের চাকা, কিভাবে পুরোনো মান্থলি রিনিউ করবেন জেনে নিন

শ্রাবন্তীর সঙ্গে রোশনের সম্পর্ক ভাঙতে চলেছে, এই প্রশ্ন এখন চারিদিকে।বারবার সোস্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে এক বছর আগে কড়বা চৌথের দিনে শ্রাবন্তী ও রোশানের ছবি। তবে এই মুহূর্তে রোশনের সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর সঙ্গে কোনো ছবি নেই। এমনকি রাখা নেই তাদের বিয়ের ছবি ও। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় রোশনের সাথে শেষ ছবি পোস্ট করা রয়েছে এক বছর আগেকার। কিন্তু ছেলের সাথে থাকে নিয়মিত পোস্ট। এইরকম একটা টালমাটাল পরিস্থিতিতে শ্রাবন্তীর ছেলের একটি পোস্ট সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে রয়েছে মা ও ছেলের একেবারে অল্প বয়সের ছবি। আর তার ট্যাগ লাইনে লেখা রয়েছে something big coming up- অর্থাৎ বড় কিছু আসছে। এই ছবিটির সঙ্গে রয়েছে একটি মিউজিক কম্পোজিশন এর ভিডিও। ইতিমধ্যেই এই পোস্টটিকে ভাইরাল করে দিয়েছে নিন্দুকেরা। তারা লিখেছেন সামনে কি শ্রাবন্তীর চতুর্থ বিয়ে। জোর গুঞ্জন টলিউডে। শ্রাবন্তী তৃতীয় বিয়ে ভাঙ্গার ইঙ্গিত। শ্রাবন্তীর স্বামী রোশান ঘি ঢেলছেন এই গুঞ্জনের আগুনে।আর এই ইঙ্গিতে শ্রাবন্তীর স্বামী রোশন দিলেন সায়।

ভাঙনের মুখে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে, সেই মুহূর্তে ছেলের পোস্ট ‘বড় খবর আসছে’! শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন,’দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি।’তবে রুষণ স্পষ্টভাবে জানাননি এই আলাদা থাকার কারণ। তিনি শুধু জানিয়েছেন, গোটা পুজোরটাই শ্রাবন্তী তার থেকে আলাদা ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত