নজরবন্দি ব্যুরো : প্রায় ৮ মাস পর আবারও গড়াচ্ছে রেলের চাকা, বুধবার থেকেই আবারও গড়াবে রেলের চাকা। এই পরিস্থিতিতে মান্থলির মেয়াদ নিয়ে চিন্তিত অনেকেই। ট্রেন বন্ধ থাকায়, যাতায়াত না করলেও সকলেরই মান্থলির মেয়াদ নির্দিষ্ট সময়তেই ফুরিয়েছে। নিউ নর্মালে সেই মান্থলি কাটতে গিয়ে নতুন করে আবার কোনো সমস্যায় পড়তে হবে কিনা সেটাই ভাবাচ্ছে সকলকে। তবে রেলের তরফে তাদের আশ্বস্ত করে শোনানো হয়েছে সুখবর।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই নতুন জল্পনা! শুভেন্দু-ঘনিষ্ঠের সঙ্গে গোপন বৈঠক পিকে-অভিষেকের।


রেলের তরফে বলা হয়,যতোদিন ট্রেন বন্ধ ছিল,সেই সময়ের মান্থলির মেয়াদ ধরা হবে না। ট্রেন চালু হওয়ায় বুধবার থেকেই সংশ্লিষ্ট সিজন টিকিটের মেয়াদ যোগ করে তা বাড়িয়ে দেওয়া হবে। কোভিড পরিস্থিতির জন্য ২২ মার্চ জনতা কার্ফু পর থেকেই দেশজুড়ে লকডাউনের জেরে প্রায় আাট মাস বন্ধ ছিলো লোকাল ট্রেন পরিষেবা।
ফলে ২২ মার্চ থেকেই দিনের নিরিখে মান্থলির মেয়াদের হিসাব করা হবে। শুক্রবার পূর্বরেলের তরফে এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ধরা যাক, আপনার মান্থিলির মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। অথচ, আপনি ২১ পর্যন্ত ট্রেনে যাত্রা করতে পেরেছেন। সেক্ষেত্রে আগামী ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হলে, পরবর্তী ১০ দিনের মান্থলি দেখিয়েই আপনি যাতায়াত করতে পারবেন।
প্রায় ৮ মাস পর আবারও গড়াচ্ছে রেলের চাকা, তবে, কাউন্টারে গিয়ে আপনাকে দিনক্ষণ বদল করাতে হবে। রেল সূত্রে খবর, ৯ নভেম্বর সকাল ৮ টা থেকে নিত্যযাত্রীদের এই পরিষেবা দিতেই কাজ শুরু হবে। দীর্ঘ আটমাস ধরে বন্ধ লোকাল ট্রেন। তাতে অনেকেই একেবারে ৩ থেকে ৬ মাসের মান্থলি কেটে নেন। ফলে তাতে দিনক্ষণ বদলে কাউন্টার গুলিতে লম্বা লাইন পড়ার আশঙ্কাতেই ট্রেন চলার দুদিন আগেই এই পরিষেবা চালু করা হচ্ছে। এর জন্য আর কোনো নতুন নিয়ম পালন করার প্রয়োজন নেই যাত্রীদের।









