নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা ভোটের আগেই নতুন জল্পনা! রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কে নিয়ে চর্চার শেষ নেই।একদিকে পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে শুভেন্দু ও অভিষেকের ব্যানার-যুদ্ধ ঘিরে চাপানউতোর চলছে। আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক হেভিওয়েট নেতা রুদ্ধদ্বার বৈঠক করছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সৌরভ না শুভেন্দু? কে হবে বিজেপির বাংলার মুখ? ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী
সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন। তিনি আজ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে এবং নেত্রীর বিরুদ্ধে কিছুই বলেননি। তারপর আবার তিনি ঘোষণা করেন, তিনি জেলা সফরে যাবেন। সেইমতে তাঁর ৮ নভেম্বর যাওয়ার কথা মুর্শিদাবাদ সফরে। সেখানে শুভেন্দুর যাওয়ার আগে তাঁর অনুগামীকে তলব করলেন পিকে-অভিষেক।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পিকে এবং অভিষেক শুভেন্দু মুর্শিদাবাদের বহরমপুরে সভা করবেন। ওই সভায় তিনি মালদহ জেলার বেশ কিছু জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি সদস্যদের তলব করেছেন বলে জানা গিয়েছে। ফলে শুভেন্দুর অনুগামীরা ওইদিন যেতে পারেন বহরমপুরে।
এই পরিস্থিতিতে মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে কলকাতা তলব করলেন পিকে এবং অভিষেক।সেইমতো প্রশান্ত কিশোর ও অভিষেক মণ্ডলের সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এবং জেলা সভানেত্রী মৌসম বেনজির নুরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হল কলকাতায়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী,এই বৈঠকে গৌরচন্দ্র মন্ডলের কাছে তার এবং জেলা পরিষদ অন্যান্য সদস্যদের রাজনৈতিক অবস্থান জানতে চাওয়া হয়।
বিধানসভা ভোটের আগেই নতুন জল্পনা! উল্লেখ্য, শুভেন্দু অধিকারী কে নিয়ে অস্বস্তিতে রয়েছেন তৃণমূল।তৃণমূলের কাছে সবচেয়ে বড় ধাক্কা যদি একুশের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়েন।



