সৌরভ না শুভেন্দু? কে হবে বিজেপির বাংলার মুখ? ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সৌরভ না শুভেন্দু? ২১শের নির্বাচনে কে হবে বিজেপির বাংলার মুখ? আর এই নিয়েই ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করলেন,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মুখ করাকে কেন্দ্র করে, বিজেপির অন্দরে চলছে জল্পনা। নানা ঘটনাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এই দুটো নামই ঘোরাঘুরি করছে। তবে কার নাম প্রস্তাবিত করা হয়েছে? সৌরভ না শুভেন্দু?

আরও পড়ুনঃ ‘কোনদিনই ধোনি হতে পারবে না’, পন্থকে নিয়ে সাফ জবাব গম্ভীরের

সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তণ অধিনায়ক। ফলে বর্তমানে তিনি বিসিসিআই-এর সভাপতি পদেও সাফল্যতা অর্জন পেয়েছেন তিনি। তাঁকে জুড়ে রয়েছে বাঙালির আবেগ। স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপেই এই পদ পেয়েছিলেন বলে খবর। অন্যদিকে ‘বাংলার মুখ’ নির্বাচনে নাম ওঠে শুভেন্দু অধিকারীরও। তবে এই মুহূর্তে শুভেন্দু গতিপ্রকৃতি বোঝা সম্ভব হচ্ছে না। তিনি দলীয় নেত্রীর নাম না করেই ‘আমার দাদার অনুগামী’ ব্যানারেই সভা করে চলেছেন।

আর সেই সব সভায় বারেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করছেন তিনি। অনেকের মতে, তিনি বিজেপির দিকেই পা বাড়িয়ে আছেন। যদিও এবিষয়ে তৃণমূলের পাশাপাশি শুভেন্দুর তরফে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে শুভেন্দু বলেছেন, “গোটাটাই সংবাদমাধ্যমের জল্পনা।” এবিষয়ে কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় দাবী, “শুভেন্দুর সঙ্গে এবিষয়ে কোনো কথাই হয়নি।” তবে তবে যেকোনো একজন না দুজনই হচ্ছেন বিজেপির মুখ? শাহর এই নামের তালিকায় রয়েছেন অনেকেই।শুক্রবার অমিত শাহ বলেন, ”দুটো নামেই সীমিত নেই। অনেক লম্বা তালিকা।

সৌরভ না শুভেন্দু? আমার সঙ্গে কারও কথা হয়নি।” এছাড়াও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন? এই নিয়েও অমিত শাহ বলেন,”মুখ্যমন্ত্রীর মুখ দলের সভাপতি নির্বাচন করবেন। সংসদীয় বোর্ড আছে। অনেক জায়গায় তো মুখ ছাড়াই লড়েছি। এই দেখুন না উত্তরপ্রদেশেও তো কোনও মুখ ছিল না। তাও তিন চতুর্থাংশ আসন পেয়েছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন