উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকাল কলকাতার (Kolkata) তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে পৌঁছে যেতে পারে। সকাল থেকেই অস্বস্তিকর পরিবেশ থাকবে। গরম হাওয়া বইবে। রাতেও স্বস্তি ফিরবে না। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮-৩০ ডিগ্রির মধ্যে।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। গরমের অস্বস্তি থেকেও রেহাই মিলবে না। মেঘলা হওয়ার কারণেই তাপমাত্রা কমেছে বলে জানা গিয়েছে।
হাওয়া অফিস বলছে, গত ৫০ বছরে এইভাবে একটানা গরম পড়েনি কলকাতায়। গত পাঁচদিনে তাপমাত্রা চল্লিশের ওপর ছিল। একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। এরই মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোন কোন জেলায় বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে?
উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।