বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, গরমের অস্বস্তি, তাপপ্রবাহ একাধিক জেলায়

Weather Update: সোমবার ও মঙ্গলবার কলকাতা ও হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা ছিল। আগামীকাল থেকে এই দুই জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহের শুরুতে আকাশ আংশিক মেঘলা ছিল, তবে মঙ্গলবার ফের সেই চেনা ছবি। সকাল থেকেই প্রখর রোদের তেজ। এখানেই নিস্তার নেই। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কোনও জেলায় বৃষ্টি হবে কি? কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update)?

বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, গরমের অস্বস্তি, তাপপ্রবাহ একাধিক জেলায়

আরও পড়ুন: গরমের দাওয়াই পান্তা, দুপুরে ভাতের পাতে খেতে পারেন এই ৩ ভর্তা

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, বুধবার থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সোমবার ও মঙ্গলবার কলকাতা ও হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা ছিল। আগামীকাল থেকে এই দুই জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বইতে পারে লু। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টির গরমের দাপট কমবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, গরমের অস্বস্তি, তাপপ্রবাহ একাধিক জেলায়

উত্তরবঙ্গের (North Bengal) উপরের জেলাগুলিতে বৃষ্টি চলবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নিচের তিন জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। বুধবার থেকে এই তিন জেলায় তাপমাত্রা আরও বাড়বে।

বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, গরমের অস্বস্তি, তাপপ্রবাহ একাধিক জেলায়

বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, গরমের অস্বস্তি, তাপপ্রবাহ একাধিক জেলায়

আগামীকাল কলকাতার (Kolkata) তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে পৌঁছে যেতে পারে। সকাল থেকেই অস্বস্তিকর পরিবেশ থাকবে। গরম হাওয়া বইবে। রাতেও স্বস্তি ফিরবে না। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮-৩০ ডিগ্রির মধ্যে। তবে আজ দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর