রাত পোহালেই কমবে গরম! ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Weather Update: এবছর গত কয়েকদিন ধরে পারদ ৪০ ডিগ্রির উপরেই যেন থমকে গিয়েছে। গত ৫০ বছরে এপ্রিল মাসেই এই আবহাওয়া রেকর্ড গড়ছে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি। দিন যত যাচ্ছে ততই যেন গরমের তেজ বাড়ছে। হু হু করে চড়ছে পারদ। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস বলছে, গত ৫০ বছরে এইভাবে একটানা গরম পড়েনি কলকাতায়। গত পাঁচদিনে তাপমাত্রা চল্লিশের ওপর ছিল। একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। এরই মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোন কোন জেলায় বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে?

রাত পোহালেই কমবে গরম! ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আরও পড়ুন: কবে ফের মাঠে নামবেন ধাওয়ান? বড় আপডেট দিলেন পাঞ্জাবের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন

আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তে একটি অক্ষরেখা মিশেছে। পূর্ব বিহার থেকে সেই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এরফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিন জেলা ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ পরিষ্কার থাকবে।

রাত পোহালেই কমবে গরম! ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বিকেলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে।

রাত পোহালেই কমবে গরম! ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

রাত পোহালেই কমবে গরম! ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আবহাওয়ার (Weather) তথ্য বলছে, ১৯৮০ সালে এপ্রিলে একবার তাপমাত্রা ৪১ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছিল। এরপর ২০১৩ সালে একবার ৪১ ডিগ্রি হয়েছিল। এবছর গত কয়েকদিন ধরে পারদ ৪০ ডিগ্রির উপরেই যেন থমকে গিয়েছে। তাপমাত্রা কমছে না। গত ৫০ বছরে এপ্রিল মাসেই এই আবহাওয়া রেকর্ড গড়ছে। হাওয়া অফিস সতর্ক করেছে, এই রোদের মধ্যে প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে ৭ টা পর্যন্ত বাইরে না বেরনোই ভালো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর