ভবিষ্যতের মহাতারকা এসে গিয়েছে। প্রসঙ্গত, এক টি-টোয়েন্টি ইনিংসে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি রান করার নজির ছিল বিরাট কোহলির। বুধবার সেই কীর্তি ভেঙে ফেলেন শুভমন।
বাংলাদেশের পর শ্রীলঙ্কা। পরপর দুটি একদিনের ম্যাচে শতরানের রেকর্ড গড়লেন কিং কোহলি। এদিনের শতরানের সঙ্গে সঙ্গে শচীনের রেকর্ড ছুঁলেন বিরাট। এই নিয়ে ঘরের মাঠে ২০ তম সেঞ্চুরি বিরাটের। যা ক্রিকেটের মহাতারকা শচিন তেন্ডুলকরের সঙ্গে সমান। একইসঙ্গে মাত্র ২৫৭ ইনিংস খেলে ১২,৫০০ রান করলেন তিনি।
ফিটনেসের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ পড়লেন যশপ্রিত বুমরাহ। এমনটাই সূত্র মারফত জানা গেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর বাদ পড়েছিলেন তারকা পেসার। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে জায়গা পান তিনি। আবার ৬ দিনের ফের বাদ পড়লেন বিধ্বংসী পেসার।
একজন যখন ক্রিকেটের ময়দানে ছক্কা হাঁকাচ্ছেন, তখন আর একজন সিনেমার জগতে মগ্ন। বিতর্ক, মনমালিন্য কুৎসা পেরিয়ে বর্তমানে দায়িত্ববান বাবা-মা বিরুষ্কার পাঁচ বছর পার। পুরানো স্মৃতি ঘিরে আবেগের সাগরে ভাসলেন বিরাট- অনুষ্কা।
সেমিফাইনালে চূড়ান্ত ব্যর্থতার পরও বিশ্বকাপের সেরা ৯ ক্রিকেটারের তালিকায় ভারত থেকে সুযোগ পেলেন দু’জন। ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই দুই ক্রিকেটার ভাল খেলেছেন। তাই সেরাদের দলে জায়গা পেয়েছেন তাঁরা।
মঙ্গলবার শাকিবদের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এখনও অবধি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক রান করলেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৩১ টি ম্যাচ খেলে সর্বকালীন রেকর্ড গড়েছেন মহেলা জয়বর্ধনে। তাঁর রান সংখ্যা ছিল ১০১৬। সেই মাইলস্টোন আজ পার করলেন বিরাট।