নজরবন্দি ব্যুরোঃ ফিটনেসের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ পড়লেন যশপ্রিত বুমরাহ। এমনটাই সূত্র মারফত জানা গেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর বাদ পড়েছিলেন তারকা পেসার। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে জায়গা পান তিনি। আবার ৬ দিনের ফের বাদ পড়লেন বিধ্বংসী পেসার।
আরও পড়ুনঃ হার্দিকের অঙ্গুলিহেলনেই কী চিরতরে টি-২০ থেকে বাদ বিরাট-রোহিত? জল্পনা তুঙ্গে


২০২২ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার সিরিজে শেষ খেলেছিলেন বুমরাহ। পরে পিঠে চোটের কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। পরবর্তীকালে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরে জায়গা হয়নি তাঁর। সম্প্রতি তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের পর মনে হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে দেখা যাবে তাঁকে। কিন্তু ফিটনেসের কারোণে ফের ছিটকে গেলেন তিনি।

সম্প্রতি চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল বুমরাহকে। সেখানে চলছে তাঁর চোট মুক্তির প্রক্রিয়া। চোট মুক্ত হওয়ার পর চলছিল অনুশীলন। তবুও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর কামব্যাক নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর ফের বাদ পড়লেন তিনি।



এশিয়া কাপ এবং বিশ্বকাপে বুমরাহের অনুপস্থিতি অনুভব করেছে ভারতীয় দল। এমনকি বিসিসিআইয়ের তরফে বলা হচ্ছিল শীঘ্রই ফেরানো হচ্ছে তাঁকে। কিন্তু আগামী কয়েক মাস দলের সফরসূচির কথা মাথায় রেখে বুমরাহকে এখনই ব্যবহার করতে চায় না বিসিসিআই।
ফের বাদ পড়লেন বিধ্বংসী পেসার, কারণ কী?

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ইশান কিষান, হার্দিক পাণ্ডেয়া, ওয়াশিংটন সুন্দর, যযুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শ্বদীপ সিং।







