নজরবন্দি ব্যুরোঃ তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২৩ সালের প্রথম আন্তর্জাতিক ম্যাচে রোহিতহীন টিম ইন্ডিয়া রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২-১ এ সিরিজ জিতেছে ভারত। অধিনায়ক রোহিত, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং সিনিয়র ব্যাটসম্যান কেএল রাহুলকে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শোয়েবের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ার পোস্টে পরিষ্কার করলেন সিনিয়া মির্জা



যে কারণে হার্দিককে অধিনায়ক করা হয়েছে এই সিরিজে। এবার এই দলটাই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে বলে জানা গিয়েছে। এদিকে ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটে নির্বাচকেরাও রোহিত এবং বিরাটের থেকে একেবারে মুখ ঘুরিয়ে নিয়েছেন।



এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে হার্দিকের অঙ্গুলিহেলনেই শেষ পর্যন্ত টি-২০ ফরম্যাটে চিরকালের জন্য রোহিত-বিরাটদের দরজা বন্ধ হয়ে গেল? যেহেতু নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হার্দিককেই অধিনায়ক করা হল, তারপর এটা ধরে নেওয়া যেতেই পারে যে রোহিতের সামনে চিরকালের জন্য টি-২০ ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গিয়েছে।
হার্দিকের অঙ্গুলিহেলনেই কী চিরতরে টি-২০ থেকে বাদ বিরাট-রোহিত? জল্পনা তুঙ্গে

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ২ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজ থেকেও রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমারকে বাইরেই রাখা হয়েছে। এর পিছনে আর অন্য কোনও ‘হাত’ রয়েছে? জল্পনা তুঙ্গে।







