নজরবন্দি ব্যুরোঃ শোয়েব মালিকের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছে, তা স্পষ্ট জানিয়ে দিলেন সানিয়া মির্জা। দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল নানা মহলে। সেই সব কথা বলা নিন্দকদের এক হাত নিতে গিয়ে নিজেদের সম্পর্কের দূরত্বের কথা জানালেন ভারতের টেনিস তারকা।


ইনস্টাগ্রাম পোস্টে সেই কথা জানালেন তিনি। দুটি পোস্ট করেছেন ভারতীয় এই টেনিস তারকা। প্রথমটিতে তিনি লেখেন, “আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। এক জনের সঙ্গে শুধু মাত্র একটা দূরত্ব রয়েছে মানেই তাঁর ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তাঁর ব্যবহার আমার জন্য সঠিক নয়।”

অপর একটি পস্তে তিনি লেখেন, “আমার প্রতি ওদের আচরণ ভাল নয়।” এই ২টি ইনস্টাগ্রামে পোস্ট থেকেই প্রথম ইঙ্গিত পাওয়া যায় শোয়েবের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের। ২০১০ সালে পাক ক্রিকেটার শোয়েবের সঙ্গে চারহাত এক হয়েছিল হায়দরাবাদি টেনিস সুন্দরীর। ২০১৮ সালে তাঁদের ঘর আলো করে আসে ইজহান মির্জা মালিক।



হাজারো বিতর্ক, কটাক্ষ, সমালোচনা দূরে সরিয়ে রেখে মন দিয়েই একসঙ্গে সংসার করছিলেন দুই দেশের দুই তারকা। কিন্তু সম্প্রতি একটি ফটোশুটের ছবি সামনে আসতেই জল্পনা শুরু হয়।
শোয়েবের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ার পোস্টে পরিষ্কার করলেন সিনিয়া মির্জা

যে আশেয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন শোয়েব। যদিও সে খবরকে ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন আয়েশা। তবে এবার সানিয়ার পোস্ট যেন তাঁদের বিচ্ছেদের গুঞ্জনকে ফের উসকে দিল।







