নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের পর শ্রীলঙ্কা। পরপর দুটি একদিনের ম্যাচে শতরানের রেকর্ড গড়লেন কিং কোহলি। এদিনের শতরানের সঙ্গে সঙ্গে শচীনের রেকর্ড ছুঁলেন বিরাট। এই নিয়ে ঘরের মাঠে ২০ তম সেঞ্চুরি বিরাটের। যা ক্রিকেটের মহাতারকা শচিন তেন্ডুলকরের সঙ্গে সমান। একইসঙ্গে মাত্র ২৫৭ ইনিংস খেলে ১২,৫০০ রান করলেন তিনি।
আরও পড়ুনঃ Rohit Sharma: জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত, গুয়াহাটিতে ডবল ধামাকা



এদিন শুরু থেকেই নতুন চমক এনেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এববগ শুভমান গিলেন জুটি ভারতের স্কোর বোর্ড আগে থেকেই ভরিয়ে রেখেছিল। সেই সুরে তাল মেলালেন বিরাট কোহলি। ৮৭ বলে ১১৩ রান করেন তিনি। ১২ টি চার এবং ১ টি ছয় রয়েছে। একেবারে ৪৯ ওভারে সেঞ্চুরির পরেই স্বপ্নের উড়ান দিলেন কোহলি।



এই মুহুর্তে শ্রীলঙ্কার বিরুধে ৯ টি সেঞ্চুরি রয়েছে কোহলির। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই রেকর্ড ছিল শচীন তেন্ডুলকরের। একই রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আগামী দিনেও কী নতুন মাইলস্টোন পার করবেন বিরাট?
শচীনের রেকর্ড ছুঁলেন বিরাট, এক নজরে দেখুন…

চলতি বছরের শুরুতেই বিরাটের আজকের রেকর্ড নিয়ে চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। অনেকেই মনে করছেন, আইপিএল এবং বিশ্বকাপের আগে ঘরের মাঠে বিরাটের ফর্মে থাকা অত্যন্ত জরুরী। যা ভারতের জাতীয় দলের জন্য বেশ সুখকর হবে।অন্যদিকে, প্রথম ইনিংসে ব্যাট করে ৫০ ওভারে ৩৭৩ রানের মতো পাহাড় গড়েছে ভারতীয়রা। সেই পাহাড় প্রমাণ রান সংখ্যা পার করতে পারবে শ্রীলঙ্কে। বাড়তি চাপে রয়েছেন দাসুন শনকারা।







