Rohit Sharma: জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত, গুয়াহাটিতে ডবল ধামাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিখর ধাওয়ানের পর ভারতীয় ওপেনিং জুটি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। এবার কী সেই প্রশ্নের উত্তর পেলেন রোহিত? মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি যেন সেই উত্তর দিল। কারণ, ইশান কিশানের পরিবর্তে ওপেনিং পার্টনার হিসেবে শুভমন গিলকে বেছে নিলেন ভারতীয় অধিনায়ক। জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত শর্মা।

আরও পড়ুনঃ Weather Update: মকর সংক্রান্তিতে কি শীতের মরণ কামড়? জানাল হাওয়া অফিস

জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত, গুয়াহাটিতে ডবল ধামাকা

নতুন বছরেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে শ্রীলঙ্কাকে পরাজিত করে নজির গড়েছে ভারত। আগামী বিশ্বকাপের আগে এই জয় এবং দলের অন্যান্য খেলয়াড়দের পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছিল। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে একদিনের ক্রিকেটে টপ অর্ডারকে বিশেষ গুরুত্ব দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেকারণেই শুভমান গিলের মতো টপ ফর্মে থাকা ব্যাটসম্যানকেই বেছে নিলেন রোহিত।

Collage Maker 09 Jan 2023 0631 PM 1673269363980 1673269364186 1673269364186

তবে রোহিতের এই বাছাই নিয়ে স্যোশাল মাধ্যমে বয়ে গেছে বিতর্কের ঝড়। অনেকেই বলেছিলেন ইশান কিষাণকে শুরুতেই ব্যবহার করুক ভারত। পরিবর্তে শুভমানকে ব্যবহার করা হোক ৩ নম্বরে। কারণ, একাধিকবার বদল আগামী দিনে খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলবে। কিন্তু সেই সমস্ত বিতর্কের মাঝেও শুভমান হলেন রোহিতের পার্টনার।

জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত, গুয়াহাটিতে ডবল ধামাকা

জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত, গুয়াহাটিতে ডবল ধামাকা
জুটি বদলাতেই বিধ্বংসী রোহিত, গুয়াহাটিতে ডবল ধামাকা

এরপর প্রথম ম্যাচেই বিরাট প্রদর্শন রোহিতের। গুয়াহাটিতে প্রথম ওয়ানডে ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান। অন্যদিকে, হাফ সেঞ্চুরি করলেন শুভমানও। ১৮ ওভার শেষে ভারত রান সংগ্রহ করেছে ১১৮ ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত