নজরবন্দি ব্যুরোঃ একেবারে রূপকথার মতো প্রেম তারকা জুটির। একজন যখন ক্রিকেটের ময়দানে ছক্কা হাঁকাচ্ছেন, তখন আর একজন সিনেমার জগতে মগ্ন। বিতর্ক, মনমালিন্য কুৎসা পেরিয়ে বর্তমানে দায়িত্ববান বাবা-মা বিরুষ্কার পাঁচ বছর পার। পুরানো স্মৃতি ঘিরে আবেগের সাগরে ভাসলেন বিরাট- অনুষ্কা। কর্মজগত আলাদা হলেও সমস্ত কাঁটা বিছানো পথে কীভাবে প্রেমিকার হাত ধরে পার করতে হয়, শিখিয়েছেন বিরাট। আবার সঙ্গীর ক্যারিয়ারের সবথেকে সমালোচিত সময়ে তাঁর পাশে থেকে মনবল জুগিয়েছেন অনুষ্কা। আজকের বিশেষ দিনে কী বললেন তাঁরা?
আরও পড়ুনঃ ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, ভারতে মুক্তির জল্পনা নিয়ে চরম বিতর্ক


২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন বিরাট- অনুষ্কা। অনুরাগীরা তাঁদের ভালোবেসে নাম দিয়েছে ‘বিরুষ্কা’। বিয়ের পাঁচ বছরে একে-অপরকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি। বিজ্ঞাপনের শ্যুটিং সেটে আলাপ হয়েছিল তাঁদের , সেখান থেকেই গড়ায় বন্ধুত্ব, তারপর দীর্ঘ প্রেমের পথ পেরিয়ে ইতালিতে বিয়ের পর্ব সারেন দু’জন। আর সেই থেকে দেখতে দেখতে পাঁচ বছরের পথ অতিক্রম করলেন। এখন তাঁদের কোল আলো করে খুদে ভামিকা খেলা করে। তাঁকে নিয়ে অবসর কাটান বাবা-মা। আর এভাবেই অনুরাগীদের ভালোবাসার মানুষকে সঙ্গী করে পথ চলার অনুপ্রেরনা দেন তারকা দম্পতি জুটি।

View this post on Instagram
বিশেষ দিনে সমাজমাধ্যমে এ ধরনের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অনুষ্কা। লিখলেন প্রাণঢেলে প্রেমের ক্যাপশন,”আমি জানি, তুমি সব সময় পাশে আছ আমার। খেয়াল রাখছ। হাসপাতালে আমার প্রসবের পরের দিন এভাবেই পাশে বিশ্রাম নিচ্ছিলে। আমি শান্তিতে ছিলাম।“ সঙ্গে সদ্যজাত ভামিকা ও বিরাটের বিশ্রামরত ছবি। এরপর তিনি আরও লেখেন,”এটাই আমরা। আমাদের দু’জনের জন্য শুভেচ্ছা! তুমিই আমার ভালবাসা আজ, কালও থাকবে, ভবিষ্যতেও থাকবে।“
View this post on Instagram
ঝড়-ঝাপটা পেরিয়ে অনন্ত প্রেমের পথে বিরুষ্কা, পাঁচ বছর পরে কোন উপহার দিলেন তারকা জুটি

শুধু কি অনুষ্কা, বিরাটও দিলেন এক সুখী বার্তা, এক আকাশের নীচে দাঁড়িয়ে স্ত্রীর হাত মুঠোয় নিয়ে লিখলেন,”অনন্ত প্রেমের পথের ৫ বছর কাটালাম। আমার সৌভাগ্য যে, আমি তোমায় খুঁজে পেয়েছি এ জীবনে। আমার সমস্ত হৃদয় দিয়ে,ভালবাসি তোমায়”। দুজনের পোস্ট দেখেই মুগ্ধ ভক্তকুল। দুজনের ছবি বুঝিয়ে দিচ্ছে, বিবাহ পরবর্তী জীবনে একটুও কমেনি প্রেমের জোয়ার। এভেবেই অনন্ত প্রেমের পথে হাঁটতে চান বিরুষ্কা









