Fawad Khan: ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, ভারতে মুক্তির জল্পনা নিয়ে চরম বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাক অভিনেতা ফাওয়াদ খানের নতুন ছবি দ্য লেজেন্ড অব মৌলা জাঠের ভারতে মুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যা নিয়ে চরম বিরোধিতা শুরু করেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ভারতে এই ছবি কোনমতে মুক্তি দেওয়া হবে না। এমনটাই দাবি করছে এমএনএস।

আরও পড়ুনঃ Mia Khalifa: বিগ বসে ‘ওয়াইল্ড এন্ট্রি’ নেবে মিয়া খলিফা, দর্শকদের জন্যে রইল বড় চমক

ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, সাফ জানিয়ে দিল এমএনএস 
ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, সাফ জানিয়ে দিল এমএনএস

রাজ ঠাকরের দল এমএনএসের নেতা অমেয় খোপকার ট্যুইট করে জানিয়েছেন, পাক অভিনেতা ফাওয়াদ খানের ছবি দ্য লেজেন্ড অফ মৌলা জাটের ভারতীয় রিলিজ নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে। আশ্চর্যের বিষয় দেশের প্রথম সারির এক প্রযোজনা ওই কাজে নেতৃত্ব দিচ্ছে। আমরা রাজ সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা এই ছবি ভারতের কোনও হলে মুক্তি পেতে দেব না। তাঁর কথায়, ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান।

thelegendofmaulajatt scaled 1

পাস্কিতানের মূদ্রায় ৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ফাওয়াদ খান অভিনীত ছবি দ্য লেজেন্ড অব মৌলা জাঠ। যা ইতিমধ্যেই ২৫০ কোটি কামিয়েছে। ফাওয়াদের বিপরীতে অভিনয় করেছেন মাহিরা খান। অত্যাচারী নুরি নট এবং হিরো মৌলা জাটের শত্রুতার কাহিনি নিয়েই তৈরি এই ছবিটি। নুরি নটের ভূমিকায় দেখা গিয়েছে হামজা আলি আব্বাসিকে।

ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, সাফ জানিয়ে দিল এমএনএস 

ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, সাফ জানিয়ে দিল এমএনএস 
ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান, সাফ জানিয়ে দিল এমএনএস

এর আগে কাপুর এন্ড সনস্‌, খুবসুরাত এবং ইয়ে দিল হেয় মুশকিল ছবিতে অভিনয় করতে দেখা গেছে ফাওয়াদ খানকে। ফাওয়াদের ছবি মুক্তি নিয়ে মুখ খুলেছেন রণবীর কাপুর। তিনি বলেন, আমার মতে, শিল্পের কোনও সীমানা হয় না। পাকিস্তানে দ্য লেজেন্ড অফ মৌলা জাটের মতো দুর্দান্ত ছবি তৈরি হচ্ছে। আমরা চাইব এই ধরনের ছবির নির্মাতা এবং অভিনেতাদের সঙ্গে কাজ করতে। আর ওই ছবির গোটা টিমকে অনেক অনেক অভিনন্দন। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে জলঘোলা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত