T-20 World Cup 2022: বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি, ভারত থেকে কারা সুযোগ পেল ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সেমিফাইনালে চূড়ান্ত ব্যর্থতার পরও বিশ্বকাপের সেরা ৯ ক্রিকেটারের তালিকায় ভারত থেকে সুযোগ পেলেন দু’জন। ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই দুই ক্রিকেটার ভাল খেলেছেন। তাই সেরাদের দলে জায়গা পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন: শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে

ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে ৯ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে থেকেই ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে টুর্নামেন্টের সেরাদের। আইসিসি জানিয়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে না পকাঠি হিসাবে দলের জয়ে এদের অবদানও বিচার করা হয়েছে। আর তাতেই দু’জন ভারতীয় সুযোগ পেয়েছেন।

বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি, ভারত থেকে কারা সুযোগ পেল ?
বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি, ভারত থেকে কারা সুযোগ পেল

তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ফাইনালের আগে পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ব্যক্তিগত রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি। ৬টি ম্যাচে ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান রয়েছে তাঁর ঝুলিতে। স্ট্রাইক-রেট ১৩৬.৪০। ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। চার মেরেছেন ২৫টি। ছক্কা হাঁকিয়েছেন ৮টি।

বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি, ভারত থেকে কারা সুযোগ পেল?

Suryakumar Yadavঅন্যদিকে ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন সূর্যকুমার যাদব। ৬ ম্যাচে ৫৯.৭৫ গড়ে ২৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। সূর্যর স্ট্রাইক রেট টুর্নামেন্টের অন্যতম সেরা। স্ট্রাইক-রেট ১৮৯.৬৮। ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। মেরেছেন ২৬টি চার ও ৯টি ছক্কা। ভারতের এই দুই ব্যাটারের কেউ শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা হতে পারেন কিনা, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর