নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। রোহিত শর্মার পর এবার চোট পেলেন বিরাট কোহলি। হর্ষল প্যাটেলের বল পায়ে লাগতেই লুটিয়ে পড়েন বিরাট। পিচেই বসে পড়েন তিনি। চলতি মরশুমে ভারতের অন্যতম ভরসা যোগ্য ব্যাটসম্যান বিরাট। তিনি চোট পাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে ভারত।
আরোও পড়ুনঃ বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, ভবিষ্যদ্বাণী করলেন তারকা ক্রিকেটার


গ্রুপ লিগের একাধিক ম্যাচে বিরাটের লম্বা রানের স্কোর ভারতকে সেমিফাইনালের জায়গা পাকা করে দেয়। কিন্তু এদিন হর্ষলের প্যাটেলের বলে চোট পান বিরাট। ডেলিভারির বাউন্স বুঝতে পারেননি। কিছুক্ষণ নেটেই হাঁটু মুড়ে বসে থাকেন বিরাট। নেটের ধারে ব্যাটের উপর ভর দিয়ে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার পরেই হাত নাড়িয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর কিছু হয়নি।

যদিও চোট খুব গুরুতর নয় বলেই অনুমান করা হচ্ছে। বেশ কিছু সময় ধরে মাটিতে থাকার পর ফের নেটে ফিরে আসেন তিনি। বুঝিয়ে দেন সেভাবে গুরুতর আহত নয় তিনি।পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন কোহলি। বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে সেভাবে চোট পাননি তিনি। কিছু সময় বিশ্রামের দরকার রয়েছে তাঁর।
সেমিফাইনালের আগে বিরাটের চোট, চিন্তায় ভারতীয় দল



এর আগে গতকাল প্র্যাকটিসে চোট পান অধিনায়ক রোহিত শর্মা। থ্রো ডাউনের সময় এডিলেডে চোট পান রোহিত। মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। থ্রো ডাউনের সময়ই রোহিতের ডান হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। এরপরই রোহিত অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। এর পর ফিজিও তাঁর ট্রিটমেন্ট শুরু করেন। কিছুক্ষণ পর অবশ্য ভারতীয় অধিনায়ক ফের নেট সেশন শুরু করেন। তবে কী সেমিফাইনালে বাদ পড়লেন রোহিত ও বিরাট? এখনই দল নিয়ে বিশেষ ঘোষণা করতে চায় না ভারতীয় দল।







