HomeTagsTet

Tet

Calcutta High Court: সিবিআইয়ের সিটে বিরাট বদল, তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতির

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটে বিরাট বদল। সিবিআইয়ের তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিট থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। সিবিআই অফিসারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

SSC-TET Scam: কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, এখনও চলছে দুর্নীতির চক্র

ওএমআর শিট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যে ১৮৯ টি ওএমআর শিট ইডি হাতে পেয়েছে, এর মধ্যে ২০২২ সালের টেটের ওএমআর শিট রয়েছে বলে জানা গেছে। কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট কীভাবে এল? প্রশ্ন আদালতের।

Calcutta High Court: নিয়োগ দুর্নীতি নাম জড়িয়েছে এক অভিনেত্রীর, নাম জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে এক অভিনেত্রীর। এবার সেই অভিনেত্রীকে দেখতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁর অভিনীত সিনেমাও দেখতে চান বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রীর নাম জানিয়ে ইডিকে আদালতে হলফনামা জমা দিতে বলেন বিচারপতি।

Calcutta High Court: কে টাকার বিনিময়ে চাকরি দিল? নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন পদক্ষেপ হাইকোর্টের

পড়ুয়াদের কথা না ভেবে কে টাকার বিনিময়ে চাকরি দিল, তা জানার সময় এসে গেছে। ছাত্রদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। মঙ্গলবার একথা বলে জল্পনা বাড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ভুল শোধরানোর জন্য স্কুল সার্ভিস কমিশনকে ৭ দিনের সময় দিয়েছেন বিচারপতি।

SSC-TET Scam: চার্জশিটে নাম থাকলে কেন গ্রেফতার নয়? তাপসকে ইডির তলবে উঠছে প্রশ্ন

নিয়োগ দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। এবার তাপস মণ্ডলকে তলব করা হল। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে তাঁকে এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু চার্জশিটে নাম থাকলেও কেন গ্রেফতার নয় তাপস?

Bangla Pokkho: ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ বন্ধ হোক, এবার সরব বাংলা পক্ষ

কলকাতার রানুচ্ছায়া মঞ্চে বাংলা পক্ষর প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন দূর-দূরান্তের নানা জেলা থেকে টেট-পাশ মেধাবী বাঙালি ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনরত হবু শিক্ষকরা। ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ বন্ধ হোক, এবার সরব বাংলা পক্ষ।

SSC-TET Scam: ১০ শতাংশ কমিশন তাঁর কাছে যেত, ইডিকে জানাল কুন্তল

যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতারের পরেই মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছিলেন কুন্তলের সঙ্গে ওপর মহলে আরও যোগাযোগ রয়েছে। এবার কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য পেল তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চাকরি প্রার্থীদের টাকা নিজে নিতেন না বলেই দাবি করেছেন কুন্তল। বরং ১০ শতাংশ কমিশন তাঁর কাছে যেত বলেই দাবি করেছেন তিনি। টাকার অঙ্ক দেখে চোখ কপালে ওঠার মতো।

Trending Now