Calcutta High Court: সিবিআইয়ের সিটে বিরাট বদল, তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটে বিরাট বদল। সিবিআইয়ের তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিট থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। সিবিআই অফিসারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি জানান, তদন্তের কোনও কাজে থাকতে পারবেন না ওই অফিসার।

আরও পড়ুনঃ Mamata Banerjee: শিক্ষক নিয়োগে পুরুলিয়ার কোটাই কেটে দিয়েছিল, কাকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী?

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই অফিসার আর কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। পরিবর্তে বিষয়টি ডিআইজি পদমর্যাদার কোনও অফিসারকেই দেখতে হবে। মামলার গতিপ্রকৃতি নিয়ে পদক্ষেপ করবেন ডিআইজি। শুধুমাত্র তাই ই নয়, এই সোমনাথ বিশ্বাসের পরিবর্তে নতুন তদন্তকারী অফিসারের নাম আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন।

সিবিআইয়ের সিটে বিরাট বদল, নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের 
সিবিআইয়ের সিটে বিরাট বদল, নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের 

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটে বদল করা হয়েছিল। সিবিআইয়ের তরফে তিন জনের নাম দেওয়া হয়েছিল। তাঁরা হলেন, সুধাংশু খারে, মাইকেল রাজ ও অশ্বিন সাংভি। সেবার বিচারপতির মন্তব্য ছিল, এমন একজনকে তদন্তভার দিতে চাই যিনি ভৌগলিক অবস্থান বোঝেন। এর মধ্যে অশ্বিন সিংভিকে বেছে নিয়েছিল কলকাতা হাইকোর্ট।

সিবিআইয়ের সিটে বিরাট বদল, নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের 

সিবিআইয়ের সিটে বিরাট বদল, নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের 
সিবিআইয়ের সিটে বিরাট বদল, নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের 

সিবিআইয়ের সিটে রাখা হয়েছিল ধরমবীর সিংহ, সত্যেন্দ্র সিংহ, কেসি ঋষিনামূল, সোমনাথ বিশ্বাস, মলয় দাস এবং ইমরান আশিককে। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের সিট থেকে বাদ দেন কেসি ঋষিনামূল এবং ইমরানদের। পরে সোমনাথ বিশ্বাসকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। একইসঙ্গে ডিআইজি সক্রিয় হওয়ার নির্দেশ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত