কখনও দাবি করা হয়েছে তাঁর দুটি পাসপোর্ট আবার কখনও তাঁর লন্ডনের বাড়ির কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁর প্রতিবেশীর নাম নিয়েও জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। মঙ্গলবার আদালতেই সেবিষয়ে সরব হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য নিজেই। জানালেন, আমার সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে।
এদিন আদালতে পেশের আগে সিজিও কমপ্লেক্স থেকে শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেই সময়েই তাপস মণ্ডল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কুন্তল। তিনি বলেন, তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কুন্তলের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গেছে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থ সহ ৭ জনের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। যদিও এদিন ৫ জন জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। আট মাস পরেও জেল হেফাজতে পার্থ।
নিয়োগের সঙ্গে যুক্তদের কখনও ধেড়ে ইঁদুর, আবার কখনও দুর্নীতির মাথাদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে বিচারপতিকে। বুধবার এক অভিনেত্রীর যুক্ত থাকার কথা বলে জল্পনা বাড়িয়েছেন বিচারপতি। এবার বিচারপতিকেই নিশানা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, সময় নষ্ট করছেন কেন?
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার একই মন্তব্য করতে দেখা গেল তাঁকে। তাঁর কথায়, সিবিআই বোগাস! এ বার দেখছি আমাকেই তদন্ত করতে হবে। আমিই তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব। সাফ মন্তব্যপ করে বসলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
মানিকের জোড়া পাসপোর্ট দেখে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা কী করে সম্ভব? প্রশ্ন বিচারপতির। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানিকের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এমনটাও দাবি করেছে সিবিআই। অন্যদিকে, জোড়া পাসপোর্ট নিয়ে লন্ডন গেছেন মানিক।
নিয়োগ দুর্নীতিতে নতুন নাম গোপাল দলপতি। মঙ্গলবার ইডির দফতরে উপস্থিত হলেন গোপাল দলপতি। তবে টাকা যে নিয়েছেন, সেটা প্রমাণের দায়িত্ব তাঁর, এমনটাই মন্তব্য করে বসলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এমনকি চাকরি প্রার্থীদের গোপালই যে অফিসে নিয়ে আসতেন, তা জানাচ্ছেন তাপস মণ্ডল।