নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ফের সিবিআইয়ের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের দুটি বৈধ পাসপোর্ট রয়েছে। মানিকের জোড়া পাসপোর্ট দেখে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা কী করে সম্ভব? প্রশ্ন বিচারপতির। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানিকের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এমনটাও দাবি করেছে সিবিআই। অন্যদিকে, জোড়া পাসপোর্ট নিয়ে লন্ডন গেছেন মানিক।
আরও পড়ুনঃ Biden-Modi: মোদিকে আমন্ত্রণ বাইডেনের, চলতি বছরেই মার্কিন সফরে প্রধানমন্ত্রী
এদিন হাইকোর্টে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, হেফাজতে থাকা এক ব্যক্তির কাছ থেকে দুটি পাসপোর্ট পাওয়া গেছে। শুনে বিচারপতির প্রশ্ন মানিক ভট্টাচার্যের কাছ থেকে। সেখানে সিবিআইয়ের তরফে বলা হয় হ্যাঁ। এমনকি মানিকের লন্ডনের বাড়ির ঠিকানা এবং তাঁর প্রতিবেশীর নামও জানা বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গতকাল থেকেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এমনকি সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাস নামের এক অফিসারকে সরিয়ে দেন তিনি। এমনকি বিচারপতির কড়া নির্দেশ তদন্তের কোনও ফাইল ছুঁতে পারবেন না সোমনাথ বিশ্বাস।
জোড়া পাসপোর্ট নিয়ে লন্ডন গেছেন মানিক, জানালেন বিচারপতি

এদিন মানিকের সম্পর্কে বলতে গিয়ে বিচারপতি বলেন, মানিকের বিদেশযাত্রা সম্পর্কিত তথ্য তাঁর কাছে রয়েছে। সেই প্রসঙ্গ তুলে ধরে বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেন, সব তদন্ত আমি করলে তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাস কি করেছেন? অর্থাৎ সিবিআইয়ের কাছে এই তথ্য নতুন হলেও আগে থেকেই এই খবর তাঁর কাছে ছিল। সেটা স্পষ্ট করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



