SSC-TET Scam: কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, এখনও চলছে দুর্নীতির চক্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যে ১৮৯ টি ওএমআর শিট ইডি হাতে পেয়েছে, এর মধ্যে ২০২২ সালের টেটের ওএমআর শিট রয়েছে বলে জানা গেছে। কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট কীভাবে এল? প্রশ্ন আদালতের।

আরও পড়ুনঃ Amartya Sen: গোটা বিষয়টির পিছনে রাজনীতি রয়েছে, জমি বিতর্ক নিয়ে মন্তব্য অমর্ত্য সেনের

শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, সংবাদমাধ্যমের থেকে জানা গেছে, কুন্তলের বাড়ি থেকে ১৮৬টি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। যা শুনেই বেজায় চটে যাব বিচারপতি। তিনি বলেন, যা চলছে দেখছি, তাতে মনে হয় কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী ভাবে কুন্তলের কাছে যেতে পারে ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড? এ নিয়ে ইডির কাছে জানতে চাইব।

কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, দেড় মাস আগের ওএমআর শিট এল কীভাবে? 
কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, দেড় মাস আগের ওএমআর শিট এল কীভাবে? 

ইডি সূত্রে খবর, যে ওএমআর শিট পাওয়া গেছে, সেখানে কাদের নাম রয়েছে জানতে চান বিচারপতি। পাশপাশি বিচারপতির নির্দেশ, ইডিকে জানাতে হবে, কাদের অ্যাডমিট কার্ড কুন্তলের ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে। প্রমাণ হলে সমস্ত সরকারি চাকরির আবেদন থেকে বঞ্চিত করা হবে তাদের। যদিও ইডি সূত্রে খবর, আরটিআই করে ওএমআর শিট জানতে পেরেছেন বলে ইডিকে জানিয়েছেন কুন্তল। তবে কী সিবিআই ও ইডির তৎপরতার পরেও জারি ছিল নিয়োগ দুর্নীতি?

মাস দেড়েক আগে হওয়া টেটের প্রশ্নপত্র কীভাবে এল কুন্তলের বাড়িতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বারবার দাবি করা হচ্ছিল। এবার সমস্ত স্বচ্ছতার কথা মাথায় রেখে এবার পরীক্ষা হয়েছে। কিন্তু ৩০ টি ওএমআর শিট কীভাবে এল? উঠছে প্রশ্ন।

কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, দেড় মাস আগের ওএমআর শিট এল কীভাবে? 

কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, দেড় মাস আগের ওএমআর শিট এল কীভাবে? 
কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, দেড় মাস আগের ওএমআর শিট এল কীভাবে? 

অন্যদিকে, এদিন নিয়োগ দুর্নীতি মামলায় হঠাৎ উঠে আসে তৃণমূল নেতা কুন্তল ঘোষের প্রসঙ্গ। সেখান থেকেই যুক্ত হয় এক নামও। সেই সময়েই বিচারপতিকে বলতে শোনা যায়, নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে আসছে। আমি শুনেছি তিনি না কি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি?  নাম না করেই বিচারপতি উল্লেখ করেন, নিয়োগ দুর্নীতিতে কোন অভিনেত্রী জড়িত? সেই অভিনেত্রীকে দেখতে চাই এবং তাঁর সিনেমাও দেখতে চাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত