HomeTagsTeachers

teachers

SSC-TET Scam: বাড়তে পারে চাকরি বাতিলের সংখ্যা, সিবিআইয়ের স্ক্যানারে ১৪ সালের নিয়োগের তথ্য

নোটিশে জানানো হয়েছে, ২০১৪ সালে টেট পাশ করে যারা চাকরি পেয়েছেন, তাঁদের সিরিয়াল নম্বর, জন্মের শংসাপত্র। পিতার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর কোন স্কুলে চাকরি করছেন সেবিষয়ে তথ্য দিতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় এটি অন্যতম বড় পদক্ষেপ। এর ফলে বাড়তে পারে চাকরি বাতিলের সংখ্যা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Calcutta High Court: সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ, তবে কী বাড়ছে জটিলতা?

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যকে ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

TET: সমস্ত প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দেওয়া হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

২০১৪ সালের প্রাথমিক টেটের সমস্ত প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দেওয়া হবে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের নির্দেশ, ইতিমধ্যেই প্রশ্নভুলের কারণে অনেকেই চাকরি পেয়েছেন। এবার প্রত্যেককে ৬ নম্বর করে দিতে হবে। চাকরি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে কাঁথির শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন, কড়া পদক্ষেপ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার কাঁথির এক প্রভাবশালী শিক্ষককে। সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইয়ের ওপর। এর সঙ্গে রাজ্যের নিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে? নিয়োগ দুর্নীতিতে কাঁথির শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

SLST Protest: উৎসবের দিনে আরও একবার রাজপথে চাকরিপ্রার্থীরা, সরকারের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

দেখতে দেখতে স্বচ্ছ নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে ৭২৫ দিন ধরে ধর্না জারি রেখেছেন এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর হবু শিক্ষকরা। এরই মধ্যে সরকারের দুর্নীতির বহর দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে রাজ্যবাসীর। তবুও নিয়োগ নিয়ে এখনও সুদিনের আশায় রয়েছেন তাঁরা। উৎসবের দিনে আরও একবার রাজপথে চাকরিপ্রার্থীরা। কালো পোশাকে সরকারকে বার্তা দিলেন তাঁরা।

Calcutta High Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর ৮০৫ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশকে বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এবিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল আদালত।

Calcutta High Court: দুর্নীতিতে আপনারা উপকৃত হয়েছেন, চাকরিহারাদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি বসুর

নবম ও দশম মামলায় ৯৫২ জন চাকরি হারিয়েছেন, তাঁরা মামলা করলেন। সেই মামলার শুনানিতে বুধবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির পর্যবেক্ষণ, চাকরি বরখাস্তের আদালতের কোনও তাড়াহুড়ো নেই। কিন্তু কিছু বিনিদ্র রাত আপনাদের কাটাতে হবে। কারণ, দুর্নীতিতে আপনারা উপকৃত হয়েছেন।  

Trending Now