Calcutta High Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর ৮০৫ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশকে বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এবিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল আদালত।

আরও পড়ুনঃ বোমা বিস্ফোরণের হুমকি পেলেন জয়-বীরু, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়ি

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে বিস্ফোরক তথ্য উঠে আসে। ২০১৬ সালে নবম ও দশম শ্রেণীতে যে নিয়োগ হয়েছিল, তার ১০ শতাংশ ভুয়ো। এমনটা জানার পরেই ৯৫২ জনের ওএমআর শিট হাতে পায় সিবিআই। সেখান থেকেই দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল হয় কর্মরত ৮০৫ জনের। এরই মধ্যে ৬১৮ জনের চাকরি বাতিলের সম্ভাব্য তালিকাও প্রকাশ করেছে এসএসসি। অভিযোগ, অনেকেই সাদা খাতা জমা দিয়ে কম নম্বর পেয়ে অথবা নম্বরে কারচুপি করে চাকরি পেয়েছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল ৮০৫ জনের 
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল ৮০৫ জনের 

৯৫২ জনের চাকরি বাতিলের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অই মামলায় ৯৫২ শিক্ষক যুক্ত হতে চাইলে বিচারপতি তাঁদের বিষয়টি খারিজ করে দেয়। পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তাঁরা। সেবার ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। ওই নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল ৮০৫ জনের 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল ৮০৫ জনের 
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল ৮০৫ জনের 

কারণ, কমিশনের তরফেই জানানো হয়, এই ৮০৫ জনের ওএমআর শিট খতিয়ে দেখে বোঝা গেছে, তা বিকৃত করা হয়েছে। এই দু’টি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারানো শিক্ষকেরা। একক বেঞ্চের রায়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত