নজরবন্দি ব্যুরোঃ অমিতাভ বচ্চনের বাংলো এবং ধর্মেন্দ্রর বাড়িতে বোমা প্ল্যান্ট করা হয়েছে, এমনই হুমকি সম্বলিত ফোন গেল নাগপুর পুলিশের কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এরপরই মুম্বই পুলিশের তরফে বচ্চনের বাংলো এবং ধর্মেন্দ্রর বাসভবন কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়।
আরও পড়ুনঃ ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, কোলকাতায় কত জানুন



দুই জায়গাতে তল্লাশি চালাতে নেমে পড়েছে মুম্বই পুলিশের বম্ব স্কোয়াড। হুমকি ফোন যে করেছে, সে এও জানিয়েছে, নাশকতা করতে অস্ত্রশস্ত্র সমেত ২৫ জনের একটা দল মুম্বইয়ের দাদর স্টেশনে পৌঁছে গিয়েছে। অমিতাভকে হুমকি ফোনে বিব্রত করা নতুন ঘটনা নয়।



একই ঘটনা ঘটেছিল ২০২১-এ। মুম্বই পুলিশের অপরাধদমন শাখা তিনটি রেলওয়ে স্টেশন এবং বচ্চনের বাসভবন বিস্ফোরণ উড়িয়ে দেওয়ার অভিযোগে সেই সময় দু’জনকে আটক করেছিল। প্রশাসনের দাবি, কন্ট্রোল রুমে দুপুরে ফোনটি এসেছিল। আততায়ীর বক্তব্য, ৯০ কেজি মেফেড্রোন এবং বিস্ফোরক মুম্বই বন্দরে অবতরণ করেছে।
বোমা বিস্ফোরণের হুমকি পেলেন জয়-বীরু, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়ি

এগুলো দিয়ে তিনটি জায়গায় প্রাণঘাতী বিস্ফোরণ ঘটানো হবে। তার আরও দাবি, নাশকতার জন্য একটি দল গঠন করা হয়েছে। খবর জানামাত্র জেজে মার্গ, ইয়েলোগেট, কোলাবা, মেরিন ড্রাইভ এবং ডিবি মার্গ থানায় লাল সতর্কতা জারি করা হয়েছিল।







