LPG: ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, কোলকাতায় কত জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের গৃহস্থের রান্নাঘরে দামের আগুন। সিলিন্ডারপিছু রান্নার গ্যাসের দাম বাড়ল পঞ্চাশ টাকা। নতুন দাম ১১২৯ টাকা। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ৩৫২ টাকা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ দুর্নীতিতে আপনারা উপকৃত হয়েছেন, চাকরিহারাদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি বসুর

১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ৩৫০ টাকা ৫০ পয়সা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার এখন দিল্লিতে ২১১৯ টাকা ৫০ পয়সা। ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। আজ থেকে কার্যকর হবে এই নতুন দাম।শেষ বার গতবছর ৬ জুলাই গৃহস্থের রান্নার গ্যাসের দাম বেড়েছিল।

ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, কোলকাতায় কত জানুন
ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, কোলকাতায় কত জানুন

নতুন বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও তার আঁচ পড়েনি গৃহস্থের উপর। কিন্তু ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচন মিটতেই দেশজুড়ে এবার একলাফে ৫০ টাকা বাড়ল এর মূল্য। ফলে ১১০০ টাকার গণ্ডি ছাপিয়ে গেল সেই খরচ।তেল কম্পানি গুলির সূত্রে জানা গিয়েছে এই বছর প্রথমবার বাড়ল বাড়িতে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দাম।

ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, কোলকাতায় কত জানুন

ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, কোলকাতায় কত জানুন

এর আগে বছরের শুরুতেই অর্থাৎ ১লা জানুয়ারি বেড়েছিল কেবলমাত্র বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। সেই সময় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। আর এবার মার্চ মাসের প্রথম দিনেই গ্যাসের দাম বাড়াতে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত