এসবের মধ্যেই আজ জল্পনা বাড়িয়ে নিজের অ্যাকাউন্ট এর বায়ো পরিবর্তন করেন এই আদি বিজেপি নেতা। তবে সেটা করেই শান্ত থাকেনননি এই নেতা। তিনি কিছুক্ষন পরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন, " আমার ফেসবুক প্রোফাইলে একটা ছোট্ট বদল কড়া হয়েছে। সেখানে রবীন্দ্র সেতুর বদলে হুইসেলব্লোয়ার।"
আজ দিলীপ ঘোষ বলেন, “তরজা নয়, লড়াইতে আছি। ইনডোর ম্যাচ নয় আউটডোর গেম খেলি।” যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন সময়ের সাথে সাথে দুজনের সম্পর্ক যে অবনতির পথে এগিয়েছে তা বলাই চলে।
বিভিন্ন সময় তথাগতর মন্তব্য কে ইগনোর করে গিয়েছেন দিলীপ। বলেছেন বক্তা তাঁর ব্যাক্তিগত মত দিয়েছেন। কিন্তু আজ যেন মুখের বাঁধন আলগা হয়ে গেল প্রাক্তন রাজ্য সভাপতির। ক্রমাগত দলের ক্ষতি করছেন, তথাগতর মত নেতাদের দলত্যাগ করা উচিত বলে জানিয়ে দিলেন তিনি।
মমতার বিরুদ্ধে তথাগতর নাম প্রস্তাব, সাথে দিল্লি পাঠানো হয়েছে আরও ৫ নাম। পদ্মশিবির জানিয়ে দিয়েছে, নিয়ম মেনে তারা ভবানীপুরের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটে লড়বে। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ তারা।