ক্রমাগত দলের ক্ষতি করছেন, তথাগতকে বিজেপি ত্যাগ করার নিদান দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঠোঁট কাটা হিসাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নাম সর্বজনবিদিত। রাজ্য সভাপতির দায়িত্ব হাতে নেওয়ার পর থেকে দিলীপের ঠোঁট কাঁটা স্বভাবই তাঁকে জনপ্রিয় করেছে। অন্য দলের সমালোচনার মুখে পড়লেও বিজেপি কর্মীরা বরাবরই দিলীপ ঘোষের বক্তব্যে চাঙ্গা হয়েছেন। সেই দিলীপ ঘোষ এবার তথাগত রায় কে বললেন, এত লজ্জা না পেয়ে দল ছেড়ে দিন!

আরও পড়ুনঃ ভাইফোঁটার সকালে বাজারে আগুন, মাছ হোক মিষ্টি বা সবজি – ছ্যাঁকা সর্বত্রই!

এমনিতে তথাগত রায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনদিনই পাল্টা মন্তব্যের পথে হাঁটেন না মেদিনীপুরের সাংসদ। কিন্তু এদিন যেন বাঁধ ভেঙে গেল। শনিবার নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তথাগত রায় প্রসঙ্গে প্রশ্ন শুনে কিছুটা বিরক্ত হলেন দিলীপ বাবু। কিছুটা তাচ্ছিল্যের সুরেই বলেন, “কত দিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি। দল যাঁদের সব থেকে বেশি দিয়েছে। তাঁরাই দলের সবথেকে বেশি ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।”

সম্প্রতি ঘটে যাওয়া ৪টি উপনির্বাচনের ৩ টি তে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির। সেই প্রসঙ্গে তোপ দেগেছিলেন তথাগত। দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা ভাঁড়ামো করছে বলে মতামত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কী করেছেন?”

এমনকী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর শোকবার্তা জানিয়ে ইংরাজিতে টুইট করেছিলেন দিলীপ ঘোষ। সেই টুইট নিয়েও কটাক্ষ করেছেন তথাগত রায়। দিলীপ ঘোষের সেই টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, এ হেঃ…ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না? তার নীচেই তিনি দিলীপ ঘোষের লেখা শোকবার্তাটা তুলে ধরেছিলেন।

ক্রমাগত দলের ক্ষতি করছেন, তথাগতকে বিজেপি ত্যাগ করার নিদান দিলীপের।

ক্রমাগত দলের ক্ষতি করছেন, তথাগতকে বিজেপি ত্যাগ করার নিদান দিলীপের।
ক্রমাগত দলের ক্ষতি করছেন, তথাগতকে বিজেপি ত্যাগ করার নিদান দিলীপের।

রাজ্যে ক্ষমতা দখল করতে না পেরে ‘২১ নির্বাচনে ৭৭ এ আটকে যাওয়া বিজেপির ভোট ম্যানেজারদের উদ্দেশ্যে তথাগত লিখেছিলেন, “আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন। শুনে নিন। নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলিনি। দলের ভিতরে বলেছি। কিন্তু নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে যখন দেখা গেল কোনও বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে ৩ থেকে ৭৭ বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।”

উল্লেখ্য, দিলীপের যায়গায় যখন সুকান্ত মজুমদার কে রাজ্য সভাপতি করা হয় তখন তথাগত মন্তব্য করেছিলেন ‘সময়োচিত পদক্ষেপ।’ যদিও সব ক্ষেত্রেই তথাগতর মন্তব্য কে ইগনোর করে গিয়েছেন দিলীপ। বলেছেন বক্তা তাঁর ব্যাক্তিগত মত দিয়েছেন। কিন্তু আজ যেন মুখের বাঁধন আলগা হয়ে গেল প্রাক্তন রাজ্য সভাপতির। ক্রমাগত দলের ক্ষতি করছেন, তথাগতর মত নেতাদের দলত্যাগ করা উচিত বলে জানিয়ে দিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন