টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ? বিস্ফোরক তথাগত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। সে সময় পেরিয়ে গেছে। নিজেদের চালচলন আমূল সংস্কার না করলে পশ্চিমবঙ্গে বিজেপির বিলুপ্তি অবশ্যম্ভাবী। ফের দলের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি তথাগত রায়ের। টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ? দলকে সতর্ক করলেন তিনি। 

আরও পড়ুনঃ মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, কমিশনে জমা হল অভিযোগ

বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবীর পর থেকেই শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে সরব হয়েছেন তথাগত রায়। বিজেপির বর্ষীয়ান নেতার একাধিক মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে মুরলীধর সেন লেনের নেতাদের। তবুও দলের বিরুদ্ধে মুখ খুলতে এক ইঞ্চি পিছু হটছেন না মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। এর আগে বেশ কয়েকটি ট্যুইট করে বিজেপিকে ‘অর্থ ও নারীচক্র’ নিয়ে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি।

টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ? বিস্ফোরক তথাগত
টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ? বিস্ফোরক তথাগত

এর আগে ট্যুইট করে তথাগত রায় বলেন, “৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা – এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে”। বৃহস্পতিবার আরও একবার এবিষয়ে মন্তব্য করেন তিনি।

এদিন ট্যুইট করে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি বলেন, “বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত।আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে।বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী”।

টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ, দলকে সাবধান করলেন তথাগত

টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ, দলকে সাবধান করলেন তথাগত 
টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ, দলকে সাবধান করলেন তথাগত

শুধুমাত্র টাকা-নারীর ইস্যু নয়, সংগঠনের বিষয়েও দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তথাগত রায়কে। সরাসরি আক্রমণ শানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেননদের বিরুদ্ধে। এবার দলীয় সংস্কার নিয়ে নেতৃত্বদের সাবধান করলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন