মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, কমিশনে জমা হল অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে রাজ্য রাজনীতির কেন্দ্রে নিজের স্থান করে নিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে এখন ও পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে একাধিকবার সমালোচনায় মুখর হতে দেখা দিয়েছে বঙ্গ বিজেপির এই বর্ষীয়ান নেতা কে। যা নিয়ে একাধিকবার বিতর্ক দেখা দিয়েছে পদ্ম শিবিরের অন্দরে।

আরও পড়ুনঃ ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আন্তর্জাতিক ক্রিকেটে নয়া চমক সিএবির

তবে এবার শীর্ষ নেতৃত্ব নয়, বরং মহিলাদের কে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্যের জেরে আজ কমিশনে অভিযোগ জমা পড়ল তথাগত বাবুর বিপক্ষে। গতও বিধানসভা নির্বাচনের আগে দোলের দিনে নৌকা বিহারের একটি অনুষ্ঠানে কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা গিয়েছিল বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার কে।

যা নিয়ে নিজের নেটমাধ্যম থেকে আক্রমন শানান এই বর্ষীয়ান বিজেপি নেতা। যা কিছুতেই ভালো চোখে দেখেননি টলিপাড়ার অভিনেতা ও অভিনেত্রীরা। যারফলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দলের অন্দরের ই বেশ কিছু কর্মীদের।তবে এই মুহূর্তে তথাগত বাবুর বিরুদ্ধে মহিলা কমিশনে দ্বারস্থ হন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, জমা পড়ল কমিশনে

মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, কমিশনে জমা হল অভিযোগ
মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, কমিশনে জমা হল অভিযোগ

এসবের মধ্যেই আজ জল্পনা বাড়িয়ে নিজের অ্যাকাউন্ট এর বায়ো পরিবর্তন করেন এই আদি বিজেপি নেতা। তবে সেটা করেই শান্ত থাকেনননি এই নেতা। তিনি কিছুক্ষন পরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন, ” আমার ফেসবুক প্রোফাইলে একটা ছোট্ট বদল কড়া হয়েছে। সেখানে রবীন্দ্র সেতুর বদলে হুইসেলব্লোয়ার।” তবে এখানেই শেষ নয় এরপরে তিনি লেখেন আমি বিজেপি শব্দটি ও লিখেছি যাতে লোকে অন্যকিছু না ভেবে বসে।

মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, কমিশনে জমা হল অভিযোগ
মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য তথাগতর, কমিশনে জমা হল অভিযোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন