ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আন্তর্জাতিক ক্রিকেটে নয়া চমক সিএবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেক বছর দুর্গাপুজোয় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু তে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অন্যান্য বারের মত এবছর ও সকল কে তাক লাগিয়ে ‘বুর্জ খলিফা’ তৈরি করে সকল কে তাক লাগিয়ে দিয়েছিল এই ক্লাব। যা সহজেই ভাইরাল হয়ে ওঠে গোটা দেশে। তাই শুধুমাত্র দুর্গা পুজো নয় কালী ও জগদ্বাত্রী পুজোতে ও গোটা দেশের একাধিক স্থানে গড়ে উঠতে দেখা গিয়েছিল এই মণ্ডপ। তবে সেখানেই শেষ নয়, এবার আসন্ন ইডেন ম্যাচে ও মিলতে চলেছে বুর্জ খালিফার ছোঁয়া।

আরও পড়ুনঃ Nandigram: হাইকোর্টে শুভেন্দুর অনাস্থা, কারণ জানতে চাইল আদালত

এবার প্রায় বছর দুয়েক পড়ে ইডেনে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই সেই মুহূর্ত কে স্মরণীয় করে রাখতে অভিনব আয়োজন সিএবি। জানা গিয়েছে, এবারে শ্রীভূমির আলোকসজ্জায় যে সংস্থা দায়িত্ব পেয়েছিল এবার তাঁদের কেই ইডেনের দায়িত্ব প্রদান করতে চলেছে এই ক্রিকেট সংস্থা।

ভারতীয় ক্রিকেটের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেনে আয়োজিত হতে চলেছে ভারত – নিউজিল্যান্ড ম্যাচ। যেখানে দলের নতুন হেড কোচের ভূমিকায়  দেখা যাবে রাহুল দ্রাবিড় ও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ইডেন বরপুত্র রোহিত কে।

ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আলোর খেলার আয়োজন সিএবির 

ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আন্তর্জাতিক ক্রিকেটে নয়া চমক সিএবি
ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আন্তর্জাতিক ক্রিকেটে নয়া চমক সিএবি

তাই সেই ম্যাচ কে স্মরণীয় করে রাখতেই সেখানকার ক্লাবহাউস-সহ চারটে ব্লকের বাইরে বসানো হবে ‘গোগো’ লাইট। যা দিয়ে বেরোবে লেজার বিম। সেই আলোয় এবার আলোকিত হতে চলেছে গোটা ইডেন চত্বর।  এই নিয়ে সিএবি  যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ‘আমরা ইতিমধ্যেই সব চূড়ান্ত করে ফেলেছি। দিন দুয়েক লাগবে কাজ শেষ হতে। ভারতবর্ষের কোথাও এই জিনিস হয়নি। বহুদিন পর ক্রিকেট ফিরছে ইডেনে। আমরা সেটাকে স্মরণীয় করে রাখতে আলোর উত্‍সবও তাই করব।’ বর্তমানে এই ম্যাচের দিকেই তাকিয়ে গোটা শহরবাসী।

ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আন্তর্জাতিক ক্রিকেটে নয়া চমক সিএবি
ইডেন জুড়ে বুর্জ খালিফার ছোঁয়া, আন্তর্জাতিক ক্রিকেটে নয়া চমক সিএবি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন