Dilip Ghosh : ‘ইন্দোর নয় আউটডোর খেলি’, তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে রাজ্য রাজনীতির লাইম লাইটে রয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। দলে থেকে ও নেটমাধ্যম মারফৎ একাধিক বার দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। যা নিয়ে বিভিন্ন সময়ে অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। সেই নিয়ম মেনেই গতকাল রাজ্য বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ কে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপর আক্রমন শানাতে দেখা যায় তথাগত রায় কে।

আরও পড়ুনঃ ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার, রাজ্যের বাইরেও রাজ্যসভার সাংসদ

যা নিয়ে প্রথম দিকে চুপ থাকলে ও আজ তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ ঘোষ। গতকাল নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের কে নিশানা করে তথাগত বাবু বলেন, “যত বেশি জানতে পারছি দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা ততই বাড়ছে। কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত দাবার অসহায় গুটি তে পরিণত করেছিল। দিলীপও তাই বলেছেন। ক্রমশই বিজেপির আত্মহননের কারণ সামনে আসছে।” পাশাপাশি কৈলাস বিজয়বর্গী ও শিবপ্রকাশ কে ও নিশানা করেছিলেন তিনি।

যার পাল্টা দিতে গিয়ে আজ দিলীপ ঘোষ বলেন, “তরজা নয়, লড়াইতে আছি। ইনডোর ম্যাচ নয় আউটডোর গেম খেলি।” যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন সময়ের সাথে সাথে দুজনের সম্পর্ক যে অবনতির পথে এগিয়েছে তা বলাই চলে।

‘ইন্দোর নয় আউটডোর খেলি’, মুখ খুললেন দিলীপ 

'ইন্দোর নয় আউটডোর খেলি', তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ
‘ইন্দোর নয় আউটডোর খেলি’, তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ

সাম্প্রতিক কালে, একাধিকবার কেন্দ্র ও রাজ্যের নেতাদের কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ্ম শিবিরের আই বর্ষীয়ান নেতা। যা নিয়ে প্রতিবাদে উত্তাল হতে দেখা গিয়েছে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী দের কে।তবে আসন্ন পুর নির্বাচনে আদৌ এসবের প্রভাব পড়ে কিনা এখন সেদিকেই তাকিয়ে সবাই।

'ইন্দোর নয় আউটডোর খেলি', তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ
‘ইন্দোর নয় আউটডোর খেলি’, তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন