ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার, রাজ্যের বাইরেও রাজ্যসভার সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসাবে তুলে ধরতে চাইছে তৃণমূল। গোয়া ত্রিপুরার পর মণিপুর, পাঞ্জাব এমনকি উত্তরপ্রদেশে সাংগঠনিক প্রসার ঘটাতে চাইছে ঘাসফুল শিবির। ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার ক্রমাগত লেগেই রয়েছে। অবস্থায় শুধুমাত্র বাংলা নয়, রজ্যের বাইরে থেকেও রাজ্যসভার সদস্য বেছে নিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আরও পড়ুনঃ বহিরাগতদের রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা, বাঙালির কী লাভ? প্রশ্ন শুভেন্দুর।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকার গঠনের পরিকল্পনা নিয়ে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও এবং অসমের সুস্মিতা দেব কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন।

দুই হেভিওয়েট নেতাদের জন্য রাজ্যসভার আসন বন্টন করেছে রাজ্যের শাসক দল। আগামী দিনে ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার -এর জন্য আবারও বাংলা থেকে তিন জন ভিন রাজ্যের তৃণমূল নেতৃত্ব পেতে পারেন রাজ্যসভার টিকিট। এমনটাই তৃণমূল সূত্রে খবর।

তৃণমূলের অন্দরের খবর, বাংলায় মোদি-শাহের রথ আটকে দেওয়ার পরেই জাতীয় রাজনীতিতে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন প্রধান বিরোধি মুখ। তাই ভিন রাজ্যে সাংগঠনিক বিস্তারের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁদের।

ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার, রাজ্যসভায় নতুন মুখ

ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার, রাজ্যসভায় নতুন মুখ 
ভিন রাজ্যে ঘাসফুলের বিস্তার, রাজ্যসভায় নতুন মুখ

শনিবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিওকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করার পরেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের প্রচারে ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘বহিরাগত’ তকমা দিচ্ছিলেন, সেই কথাই এদিন মনে করিয়ে দেন তিনি। যদিও সাংগঠনিক বিস্তারের কথা মাথায় রেখে এবিষয়ে কর্ণপাত করতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

এই মুহুর্তে রাজ্যের ১৬ টি রাজ্যসভার আসনের মধ্যে ১২ টি রয়েছে তৃণমূলের দখলে। লুইজিনহো ফেলেরিও রাজ্যসভার সদস্য পদে নির্বাচিত হওয়ার পর তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা দাঁড়াবে ১৩। ভিন রাজ্য থেকে তৃণমূল সাংসদ বাছাইয়ের ক্ষেত্রে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে হতে পারে আরও তিন বাংলার সাংসদদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত