সুকান্ত মজুমদারের কথায়, "আমি এইসব গুণ্ডাবাহিনীকে বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির কোনও নেতা-কর্মীদের গায়ে যদি হাত পড়ে তাহলে ছেড়ে দেওয়া হবে না। উত্তরপ্রদেশ ট্রিট্মেন্ট হবে। একদম এনকাউন্টার করে দেওয়া হবে।"
সপ্তম তথা শেষ দফা ভোটের দিন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আটক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়িতে যান সুকান্ত মজুমদার। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে এটি স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। যদিও তার আগে থেকেই আকাশ বেশ মেঘলা। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি।
আর মাত্র ৩ দিন পর দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট। যে কারণে একেবারে শেষলগ্নে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সেখানেরই বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।