শেষ হয়েছে লোকসভার প্রথম দফার ভোটগ্রহণ। আর মাত্র ৩ দিন পর দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট। যে কারণে একেবারে শেষলগ্নে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সেখানেরই বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে মেগা রোড-শো করলেন তিনি।
আরও পড়ুন: যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!
২০১৯ সালে লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন সুকান্ত মজুমদার। এরপর একুশের বিধানসভা নির্বাচনের পর তাঁকেই রাজ্য সভাপতি করে বিজেপি। বিগত পাঁচ বছরে দু’বার ‘সাংসদ রত্ন’ পুরস্কার পেয়েছেন তিনি। সবচেয়ে বেশি প্রশ্ন করে সংসদে ফার্স্ট বয় হয়েছেন সুকান্ত মজুমদারই। তাই এবারের লোকসভা নির্বাচনেও তাঁর ওপরেই চোখ বন্ধ করে ভরসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এবার সুকান্তর বিরুদ্ধে তৃণমূলের বাজি রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। জোরদার লড়াই হবে বালুরঘাটে এমনটাই রাজনৈতিক মহলের দাবি। যদিও সুকান্ত মজুমদার আশাবাদী যে এবার তিনিই জিতবেন এবং শুধু তাই নয়, রেকর্ড মার্জিনে জিতবেন বলেও দাবি করেছেন বালুরঘাটের বিদায়ী সাংসদ।

আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের
মঙ্গলবার গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে রোড-শো-এর পাশাপাশি ইটাহারে এসটি মোর্চা সম্মেলনে যোগ দেন সুকান্ত মজুমদার। এরপর জনসভা করেন হরিরামপুর বাজারে। সন্ধ্যেবেলা বালুরঘাটের গৌড়ীয় মঠে থাকবেন তিনি।




