ফের বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস, উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্তের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এখনও ২৪ ঘন্টা পার হয়নি বাংলায় শেষ হয়েছে লোকসভা নির্বাচন তার মধ্যেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব রাজ্যের বিরোধি দল বিজেপি। তাঁদের বক্তব্য, কলকাতা, নদীয়া ও বসিরহাটে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে তৃণমূলের গুণ্ডা বাহিনী!

আরও পড়ুন: সমীক্ষা নিয়ে ভাববেন না, গণনায় অংশ নিন, কর্মীদের মনোবল দিলেন তৃণমূল নেত্রী

প্রতিটা ভোটের পরেই বাংলায় সন্ত্রাসের অভিযোগ তুলে থাকে বিরোধি রাজনৈতিক দলগুলি। এবারও তার অন্যথা হল না। আর এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুধু সরব হলেন তাই নয়, একেবারে উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন তিনি।

ফের বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস, উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্তের

রবিবার একটি সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বললেন, “বসিরহাট, নদীয়া এমনকি রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা শহরে শুরু হয়েছে সন্ত্রাস। আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানো, চমকানো সব কিছুই চলছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাঁদের সময় আসন্ন।”

সঙ্গে তিনি আরও বলেন, “আমি এইসব গুণ্ডাবাহিনীকে বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির কোনও নেতা-কর্মীদের গায়ে যদি হাত পড়ে তাহলে ছেড়ে দেওয়া হবে না। উত্তরপ্রদেশ ট্রিট্মেন্ট হবে। একদম এনকাউন্টার করে দেওয়া হবে।”

ফের বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস, উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্তের

ফের বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস, উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্তের

সুকান্ত মজুমদারের পাশাপাশি সমালোচনায় সরব হয়েছেন দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তাঁর কথায়, “একুশের বিধানসভার আগে পরে বাংলায় সন্ত্রাস হয়েছে। এবারও তাই হচ্ছে। দমদম, যাদবপুরে আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হচ্ছে। রাজ্যের শাসক দল এই ধরনের কাজ করে চলেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত