প্রথমবার লোকসভার প্রচারে সুকান্ত-শুভেন্দু জুটি, কাঁথিতে আজ মেগা রোড-শো বিজেপির

BJP: বাংলায় শেষ হয়েছে পঞ্চম দফা। আগামী ২৫ তারিখ ষষ্ঠ দফায় কাঁথিতে নির্বাচন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় শেষ হয়েছে পঞ্চম দফা। আগামী ২৫ তারিখ ষষ্ঠ দফায় কাঁথিতে নির্বাচন। এই কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনিষ্ঠ-ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর হয়েই আজ, বৃহস্পতিবার প্রথমবারের জন্য একসঙ্গে প্রচারে নামছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম, খুন বিজেপি কর্মী, রিপোর্ট চাইল কমিশন

সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী, বাংলার বিজেপি দুই স্তম্ভই বলা যায় যাদের। কিন্তু দু’জনের মধ্যে একটা ‘ঠান্ডা যুদ্ধ’ চলে এরকমও কানাঘুষো শোনা যায়। যদিও প্রকাশ্যে কেউই তা বলেননি কখনও। লোকসভার প্রচারে দুই হেভিওয়েট নেতা একসঙ্গে প্রচারে নামেননি। এবার একেবারে শেষলগ্নে প্রচারে নামতে চলেছেন দু’জনেই। কাঁথিতে, শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর প্রচারে।

প্রথমবার লোকসভার প্রচারে সুকান্ত-শুভেন্দু জুটি, কাঁথিতে আজ মেগা রোড-শো বিজেপির
প্রথমবার লোকসভার প্রচারে সুকান্ত-শুভেন্দু জুটি, কাঁথিতে আজ মেগা রোড-শো বিজেপির

বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে মধ্যাহ্নভোজ সারবেন সুকান্ত। কথা হবে শিশির অধিকারীর সঙ্গেও। এরপর কাঁথি লোকসভার অন্তর্গত দারুয়ায় চলে আসবেন তিনি। করবেন জনসভা। করে চলে যাবেন চণ্ডীপুরে। রোড-শো করবেন বিকাল পাঁচটা থেকে। সেই রোড-শোয়ে অংশ নেবেন শুভেন্দু।

প্রথমবার লোকসভার প্রচারে সুকান্ত-শুভেন্দু জুটি, কাঁথিতে আজ মেগা রোড-শো বিজেপির

প্রথমবার লোকসভার প্রচারে সুকান্ত-শুভেন্দু জুটি, কাঁথিতে আজ মেগা রোড-শো বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন