বিজেপি তৃণমূলের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে, এক্সিট পোল বিতর্কের মধ্যেই দাবি সুকান্তের

Sukanta Majumdar: সপ্তম তথা শেষ দফা ভোটের দিন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আটক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়িতে যান সুকান্ত মজুমদার। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়েছে লোকসভা নির্বাচন। দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে যে গণতন্ত্রের উৎসব চলছিল তার যবনিকা পতন হল শনিবার। আর নির্বাচনের শেষেই বিভিন্ন বুথফেরত সমীক্ষা বলছে, এবার ফের একবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি এবার তৃণমূলের চেয়ে বেশি আসন পেতে চলেছে।

আরও পড়ুন: অরুণাচল বিধানসভা জয়ের পথে বিজেপি, সিকিমেও স্বস্তিতে NDA-এর শরিক দল

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার ভোট শেষে সাফ জানিয়ে দিলেন, এবার বাংলায় তৃণমূলের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে বিজেপি। ২০১৯ সালের লোকসভায় বিজেপি পায় ১৮টি আসন, তৃণমূল পায় ২২টি। সেক্ষেত্রে এবার ফলাফল কি হয় তা জানা যাবে আগামী ৪ জুন।

বিজেপি তৃণমূলের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে, এক্সিট পোল বিতর্কের মধ্যেই দাবি সুকান্তের

বিজেপি তৃণমূলের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে, এক্সিট পোল বিতর্কের মধ্যেই দাবি সুকান্তের
বিজেপি তৃণমূলের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে, এক্সিট পোল বিতর্কের মধ্যেই দাবি সুকান্তের

সপ্তম তথা শেষ দফা ভোটের দিন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আটক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়িতে যান সুকান্ত মজুমদার। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ভোটের ফলাফল ছাড়াও তিনি ডায়মন্ড হারবার নিয়ে মুখ খোলেন। বলেন, ‘ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন