গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশের ৬০টি আসন এবং ৩২ আসনবিশিষ্ট সিকিমে বিধানসভা ভোট হয়। সঙ্গে হয় লোকসভা নির্বাচনও। রবিবার শুরু হয়েছে বিধানসভা ভোটের গণনা। সেখানে দেখা যাচ্ছে, অরুণাচলে বিজেপির জয়জয়কার এবং সিকিমেও এনডিএ-এর শরিক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা তথা এসকেএম ক্ষমতায় আসতে চলেছে।
আরও পড়ুন: বিতর্ক ভুলে শিবলিঙ্গে দুধ ঢেলে ভোটের দিন শুরু সায়নীর, সাফল্য পাবেন যাদবপুরে?


১৯ এপ্রিল লোকসভা ভোট শুরু হয়। সেদিনই বিধানসভা ভোট ছিল উত্তর-পূর্বের এই দুই রাজ্যে। ভোটের আগেই অরুণাচলের ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয় বিজেপি। এই রাজ্যের ম্যাজিক ফিগার ৩১। এখনও পর্যন্ত গণনার যা ইঙ্গিত তাতে এই সংখ্যাটা ছুঁয়ে ফেলা বিজেপির কাছে সময়ের অপেক্ষা। ফলে, অরুণাচলে বিজেপি-ই যে ক্ষমতায় আসবে তা কার্যত নিশ্চিত।
অরুণাচল বিধানসভা জয়ের পথে বিজেপি, সিকিমেও স্বস্তিতে NDA-এর শরিক দল

অন্য দিকে, ২০১৯ বিধানসভা ভোটে সিকিমের ২৫ বছরের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টকে ক্ষমতাচ্যুত করে সিকিম ক্রান্তিকারী মোর্চা। নেপথ্যে ছিলেন সেই দলের প্রধান গোলে। গত বিধানসভা নির্বাচনে তাঁরা ৩২টির মধ্যে ৩০টিতেই জেতে। অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন পেমা খান্ডুই। এবারও তিনিই যে ফের একবার কুর্সিতে বসছেন তা নিশ্চিত।







