বিতর্ক ভুলে শিবলিঙ্গে দুধ ঢেলে ভোটের দিন শুরু সায়নীর, সাফল্য পাবেন যাদবপুরে?

শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে ছবি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেই বিতর্ক এখনও পুরোপুরি ধামাচাপা পড়েনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে ছবি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেই বিতর্ক এখনও পুরোপুরি ধামাচাপা পড়েনি। নানান সময়ে এই ইস্যুতে কটাক্ষ করে থাকেন তাঁর নিন্দুকেরা। আর আজ ভোটের দিন নিজের পাড়ার মন্দিরে গিয়ে পুজো দিলেন সায়নী। শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতেও দেখা গেল তাঁকে।

আরও পড়ুন: ভোট সপ্তমীতে তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পার অভিযোগ, কমিশনে নালিশ কংগ্রেসের

কন্ডোম বিতর্ক যখন শুরু হয়, তখন যাদবপুরের প্রার্থী ছিলেন না সায়নী ঘোষ। বিজেপির একাধিক নেতা কড়া ভাষায় সমালোচনা করেন তাঁর। এমনকি তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেও তাঁরা ছাড়েননি। যদিও সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গেই সায়নী তৃণমূলের যুবনেত্রীর পদে আসেন এবং শেষমেশ তাঁকেই যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করে জোড়াফুল শিবির।

যাদবপুরে ভোটের দিন সকালেই সায়নী চলে আসেন পাড়ার একটি শিবমন্দিরে। পরনে ছিল সবুজ পাড় গেরুয়া আঁচলের সাদা শাড়ি। ভক্তিভরে তিনি শিবের পুজো দেন। একে একে পুজো দেন অন্যান্য দেব-দেবীকেও। আরতির পাশাপাশি বেশ অনেকক্ষণ হাতজোড় করে প্রার্থনা করেন। পুজো দিয়ে রওনা দেন ভাঙড়ের দিকে।

বিতর্ক ভুলে শিবলিঙ্গে দুধ ঢেলে ভোটের দিন শুরু সায়নীর, সাফল্য পাবেন যাদবপুরে?
বিতর্ক ভুলে শিবলিঙ্গে দুধ ঢেলে ভোটের দিন শুরু সায়নীর, সাফল্য পাবেন যাদবপুরে?

বিতর্ক ভুলে শিবলিঙ্গে দুধ ঢেলে ভোটের দিন শুরু সায়নীর, সাফল্য পাবেন যাদবপুরে?

এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নীর পাশাপাশি সিপিআইএম প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য। রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তবে, একেবারে স্ট্রেট ফাইট সৃজন ও সায়নীর, এমনই মত রাজনোইতিক মহলের। আজ যাদবপুর সহ মোট ৯টি কেন্দ্রে ভোট চলছে। সায়নী যাদবপুরে পারবেন শেষ হাসি হাসতে? উত্তর জানা যাবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন